দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে ফুলছড়িতে মানববন্ধন
- সংবাদ প্রকাশের সময় : ০৭:১৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬ ৭৫ বার পড়া হয়েছে
গাইবান্ধার বালাসীঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ পর্যন্ত দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে ফুলছড়ি উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার (১ মে) বিকেলে বালাসীঘাট এলাকায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বিশ্বাস তোহা এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু সাঈদ।
কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা বক্তব্য দেন। বক্তারা বলেন, বালাসীঘাট থেকে বাহাদুরাবাদ পর্যন্ত একটি সেতু নির্মাণ করা হলে উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমবে এবং যাতায়াত ব্যবস্থা সহজ হবে।
তারা আরও বলেন, সেতুটি নির্মিত হলে এ অঞ্চলের বাণিজ্য, কৃষি ও সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে।
মানববন্ধন থেকে দ্রুত সময়ের মধ্যে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।

















