ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

বাগেরহাট প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:১৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত আসবে এবার নতুন প্রভাত’ এ লক্ষ্যকে সামনে রেখে বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শুক্রবার (১ মে) সকালে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও পরবর্তীতে আলোচনা সভার আয়োজন করা হয়।

সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের চত্বর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালাম,
শ্রম অধিদপ্তরের উপপরিচালক মোঃ ফারুক আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেল,বাগেরহাট প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোল্লা আব্দুর রব, বাস মালিক সমিতির সহ-সভাপতি শাহজাহান মিনা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা আবুল কাশেম, বাস শ্রমিক ইউনিয়ন এর সমিতির সভাপতি আবুল কাশেম ভূঁইয়া সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলামসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাগেরহাটে মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

সংবাদ প্রকাশের সময় : ০৭:১৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬