ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে মহান মে দিবস উদযাপিত

জামালপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:১৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬ ৭১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য সেফটি দিবস উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে শুক্রবার (১ মে) বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর।

সকালে শহরের ফৌজদারী মোড় থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন জামালপুর- ৫ আসনের সংসদ সদস্য শাহ মো: ওয়ারেছ আলী মামুন। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য শাহ মো: ওয়ারেছ আলী মামুন, জেলা শ্রমিক দলের সভাপতি শেখ আব্দুস সোবহান, জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

অন্যদিকে সারা উপজেলার ন্যায় ইসলামপুরে যথাযোগ্য মর্যাদায় মে দিবস ও আন্তর্জাাতিক শ্রমিক দিবস উদযাপিত হয়েছে। মে দিবস উপলক্ষে নানা সংগঠনের ব্যানারে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা শেষে ইসলামপুর উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভা আয়োজন করা হয়।

উপজেলা বিএনপি, পৌর বিএনপি, শ্রমিক দলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু। এছাড়াও জেলা বিএনপির সাবেক সহ সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির সহ সভাপতি জয়নাল আবেদীন সরকার, সাংগঠনিক সম্পাদক আবীর আহম্মেদ বিপুল মাষ্টার, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, উপজেলা শ্রমিক দলের সভাপতি মমিনুর রহমান মমিন, সাধারণ সম্পাদক জালাল উদ্দিনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য এখনো প্রতিনিয়ত আন্দোলন করছে, রক্ত দিচ্ছে। শ্রমিকদের কাজের কর্মঘন্টা নির্ধারণ, সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সরকার, প্রশাসনসহ সবাইকে সচেতন থাকতে হবে। শ্রমিকের ঘাম শুকানোর আগেই যেন তাদের পারিশ্রমিক পরিশোধ করা হয় সেদিকে সবাইকে সোচ্চার থাকতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জামালপুরে মহান মে দিবস উদযাপিত

সংবাদ প্রকাশের সময় : ০৪:১৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬