ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আসামের মুখ্যমন্ত্রীর মন্তব্যে প্রতিবাদ, ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার তলব

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:৫৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ নিয়ে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা-এর সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদে ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান বঢ়ে-কে তলব করেছে সরকার।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে ডেকে একটি আনুষ্ঠানিক প্রতিবাদপত্র তুলে দেওয়া হয়। সন্ধ্যায় মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

সূত্র জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া অনুবিভাগ) ইশরাত জাহানের দপ্তরে বিকেল ৫টার পর ভারতীয় দূতকে ডেকে এই প্রতিবাদ জানানো হয়।

জানা গেছে, চলতি মাসের মাঝামাঝি এক সাক্ষাৎকারে হিমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। বিশেষ করে কথিত ‘পুশব্যাক’ বা অনিয়মিত অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো নিয়ে তার বক্তব্যকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে ঢাকা।

ওই সাক্ষাৎকারে তিনি দাবি করেন, আনুষ্ঠানিক প্রক্রিয়া জটিল হওয়ায় সীমান্ত এলাকায় সুযোগ বুঝে অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো হয়—যা বাংলাদেশ সরকার ‘তথ্যপ্রমাণহীন’ ও ‘অগ্রহণযোগ্য’ হিসেবে উল্লেখ করেছে।

বৈঠকে বাংলাদেশ জানায়, এ ধরনের স্পর্শকাতর বিষয়ে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য দুই দেশের সম্পর্কের জন্য সহায়ক নয়। যে কোনো অমীমাংসিত বিষয় আন্তর্জাতিক আইন ও বিদ্যমান দ্বিপক্ষীয় কাঠামোর মাধ্যমে সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ ছাড়া ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতে পারে—এমন মন্তব্য থেকে ভারতীয় রাজনৈতিক নেতাদের বিরত থাকার আহ্বান জানিয়েছে ঢাকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আসামের মুখ্যমন্ত্রীর মন্তব্যে প্রতিবাদ, ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার তলব

সংবাদ প্রকাশের সময় : ০৩:৫৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬