ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রেমিট্যান্স অর্থনীতির ভিত্তি স্থাপন করেন জিয়াউর রহমান : রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:৪৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, বাংলাদেশের বর্তমান রেমিট্যান্স-নির্ভর অর্থনীতির ভিত্তি স্থাপন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেই ধারা এগিয়ে নিয়েছেন।

শুক্রবার (১ মে) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, ১৯৭৬ সালে জিয়াউর রহমান জনশক্তি রপ্তানি ও শ্রম ব্যবস্থাপনা শক্তিশালী করতে ‘ম্যানপাওয়ার মন্ত্রণালয়’ প্রতিষ্ঠা করেন এবং মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে বাংলাদেশি শ্রমিক পাঠানোর উদ্যোগ নেন। এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন দ্বার উন্মোচিত হয়।

তিনি বলেন, দেশের অর্থনীতির অগ্রযাত্রায় শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম। শিল্প, কৃষি, নির্মাণ, পরিবহন ও গার্মেন্টসসহ সব খাতে শ্রমিকদের নিরলস পরিশ্রম জাতীয় উন্নয়নের মূল চালিকাশক্তি।

প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিট্যান্স এবং তৈরি পোশাক খাতের আয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করেছে বলেও তিনি উল্লেখ করেন।

মালিক-শ্রমিক সম্পর্ক প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ কর্মপরিবেশ উৎপাদনশীলতা বাড়ায় এবং টেকসই শিল্প উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রেমিট্যান্স অর্থনীতির ভিত্তি স্থাপন করেন জিয়াউর রহমান : রাষ্ট্রপতি

সংবাদ প্রকাশের সময় : ০২:৪৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬