ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়র প্রার্থী নিয়ে প্রচারিত সংবাদ ‘বিভ্রান্তিকর’ দাবি শিবিরের

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:৩৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছাত্রশিবিরের কেন্দ্রীয় একজন দায়িত্বশীলকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে—এমন খবর কিছু অনলাইন পোর্টালে প্রচারিত হওয়াকে কেন্দ্র করে সংগঠনটি ব্যাখ্যা দিয়েছে।

শুক্রবার (১ মে) এক বিবৃতিতে বলা হয়, ইসলামী ছাত্রশিবিরে দায়িত্বে থাকা অবস্থায় কেউ অন্য কোনো রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারেন না, এবং কোনো দল থেকেও তাকে প্রার্থী ঘোষণা করার সুযোগ নেই।

সংগঠনটি আরও জানায়, ছাত্রশিবিরে দায়িত্ব শেষ করে সংগঠন থেকে বিদায় নেওয়ার পরই কেউ স্বাধীনভাবে যে কোনো রাজনৈতিক দলে যোগ দিতে এবং নির্বাচনে অংশ নিতে পারেন।

বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান সেশনের কোনো দায়িত্বশীলকে নিয়ে এ ধরনের সংবাদ বিভ্রান্তিকর এবং এটি জনমনে ভুল ধারণা তৈরি করতে পারে। তাই এ ধরনের তথ্য যাচাই ছাড়া প্রচার না করতে অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মেয়র প্রার্থী নিয়ে প্রচারিত সংবাদ ‘বিভ্রান্তিকর’ দাবি শিবিরের

সংবাদ প্রকাশের সময় : ০২:৩৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬