ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম

রাষ্ট্রীয়ভাবে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:২২:০১ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) বলেছেন, দেশের শ্রমিকরা দীর্ঘদিন ধরে বঞ্চনা ও বৈষম্যের শিকার। রাষ্ট্রের উচিত শ্রমিকদের স্বার্থ সুরক্ষা নিশ্চিত করা।

শুক্রবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শ্রমিকসহ সব শ্রেণির নাগরিকদের মতো রাষ্ট্রীয়ভাবে শ্রমিকদের জন্য কার্ড ব্যবস্থা চালু করতে হবে। এর মাধ্যমে তাদের চিকিৎসা, খাদ্য ও আবাসনের মতো মৌলিক সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, অতীতে ইসলামের স্বার্থে তাদের দল সমঝোতা থেকে সরে দাঁড়িয়েছিল। তিনি দাবি করেন, কিছু রাজনৈতিক দল ইসলামকে উপেক্ষা করে গোপন সমঝোতায় লিপ্ত হয়েছে, তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় প্রকাশ্য ও স্বচ্ছ রাজনীতি করেছে।

মুফতি ফয়জুল করীম আরও বলেন, সংসদে পুরোনো রাজনৈতিক বিতর্ক পুনরায় উত্থাপিত হচ্ছে, যা জাতিকে বিভ্রান্ত করছে। রাজনৈতিক দলগুলোকে তাদের অবস্থান স্পষ্ট করতে হবে—তারা ইসলামী শরীয়াহর পক্ষে, নাকি প্রচলিত শাসনব্যবস্থার পক্ষে।

সমাবেশে অন্যান্য নেতারা বলেন, শ্রমিক দিবস পালিত হলেও বাস্তবে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত হচ্ছে না। তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, শ্রমিকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের দাবি জানান।

নেতারা আরও বলেন, ইসলামী শরীয়াহভিত্তিক নীতি প্রতিষ্ঠার মাধ্যমেই শ্রমিকদের প্রকৃত অধিকার ও মর্যাদা নিশ্চিত করা সম্ভব।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, কেন্দ্রীয় কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুর রহমান, দপ্তর সম্পাদক লোকমান হোসাইন জাফরী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আলহাজ্ব আবুল কাশেম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মুনতাসীর আহমাদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আল আমিন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান, হারুন-অর-রশীদ, সেক্রেটারি জেনারেল কে এম বিল্লাল হোসাইন, জয়েন্ট সেক্রেটারি জেনারেল এইচ এম রফিকুল ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল শাহ মুহাম্মদ জামাল উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম

রাষ্ট্রীয়ভাবে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে

সংবাদ প্রকাশের সময় : ০২:২২:০১ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬