ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাইয়ের চেতনায় গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দুবাইয়ের ‘গোল্ডেন ভিসাধারী’ ৪৫৯ বাংলাদেশির অর্থ পাচার তদন্তে ধীরগতি বিদেশ পালানোর শঙ্কায় চার সিটি কর্মকর্তার দেশত্যাগে কড়াকড়ি বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষায় একসঙ্গে কাজ করতে হবে: মির্জা ফখরুল জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী সরকারি অফিসে রাজনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ নেই একই পরিবারের তিনজনকে হত্যা, তিন দিন পর মিলল মরদেহ রাজধানীতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক শেখ হাসিনার বক্তব্যের অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই: নয়াদিল্লি

ঈদে পর্যটকদের ঢল, সুন্দরবন ও ষাটগম্বুজে উপচে পড়া ভিড়

আবু হানিফ, বাগেরহাট
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:০০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ ২১২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাটের সুন্দরবন, ষাটগম্বুজ মসজিদ এবং শরণখোলার বলেশ^র রিভারভিউ পর্যটন কেন্দ্র ঈদের ছুটির দিন থেকে দেশি-বিদেশি পর্যটকদের ভিড়ে মুখরিত হয়ে উঠেছে। গত ১৭ মার্চ থেকে শুরু হওয়া এই ভিড় আগামী শনিবার পর্যন্ত অব্যাহত থাকার কথা জানানো হয়েছে।

সুন্দরবনে কর্মকর্তা ও বনরক্ষীদের ঈদের ছুটি বাতিল করে সর্বোচ্চ সতর্কতা রেড এ্যালার্ড জারির মধ্যে করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্র, হারবাড়ীয়া, আলীবান্দা, শরণখোলাসহ বিভিন্ন দর্শনীয় কেন্দ্রগুলোতে এখন প্রতিদিনই হাজার হাজার দেশি-বিদেশি পর্যটক ছুটে আসছেন। এছাড়াও সুপতি, কটকা কচিখালী, হিরণ পয়েন্ট, টাইগার পয়েন্ট, ত্রিকোন আইল্যান্ড ও দুবলায় সোমবার দিবাগত রাতে ৬৮টি ছোট বড় বিলাসবহুল লঞ্চ ও জাহাজে করে বিশ্ব ঐতিহ্য এলাকা এই ম্যাগ্রোভ বন অভ্যন্তরে প্রায় ৩ হাজার দেশি-বিদেশি পর্যটক অবস্থান করেছে।

Bagerhat. Sundarban Photo 5 24. 03. 2026

এতথ্য নিশ্চিত করে সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, পর্যটকদেও ঢলে তাদের নিরাপত্তা হীমশিম খেতে হচ্ছে বনরক্ষী ও বন কর্মকর্তারা। পর্যটকবাহী বোট চালকরা অতিরিক্ত বহন করাসহ দূর্ঘটনা রোধে সতর্কতা রোধে বন বিভাগসহ কোস্টগার্ড ও নৌপুলিশ কাজ করছে। পাশাপাশি অসাধু চক্র সুন্দরবনে প্রবেশ করে হরিণসহ বিভিন্ন বন্যপ্রাণী শিকার ও জেলেরা বিষ প্রয়োগ করে মাছ ধরাতে না পারে সেদিকেও নজন দেয়া হচ্ছে।

বাগেরহাটের অপর বিশ্ব ঐতিহ্য এলাকা ষাটগম্বুজ মসজিদ ও যাদুঘরে দেশি-বিদেশি পর্যটকদের ঢল নেমেছে। গত ১৭ মার্চ থেকে থেকেই ষাটগম্বুজে পর্যটক আসতে শুরু করে ইতিমধ্যে রেকর্ড সংখক পর্যটক এসেছে। এখানে পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিষ্ট পুলিশও কাজ করছে। এই পর্যটন কেন্দ্রটিতে মঙ্গলবারও ছিল হাজার হাজার পর্যটকদের উপচে পড়া ভীড়। আগামী শনিবার পর্যন্ত ট্যুরিষ্ট স্পর্টে হাজার-হাজার পর্যটকদের ঢল অব্যাহত থাকবে। এবার দেশি-বিদেশি পর্যটক আগমনে ষাটগম্বুজ মসজিদ ও যাদুঘর পরির্দশনে সর্বকালের রেকর্ড সৃষ্টি হবে বলে আশা করছেন কাস্টোডিয়ান মো. জায়েদ।

Bagerhat Photo 1 24. 03. 2026 1 1

এদিকে জেলার শরণখোলা উপজেলা সদরের বরুইতলায় বলেশ^র রিভারভীউ পর্যটন কেন্দ্রে প্রতিদিন পড়ন্ত বিকালে তীরে আছড়ে পড়া ঢেউ, নৌযানে নদীতে ঘুরে বেড়ানো, সুন্দরবন অপর পাশের অপূর্ব প্রাকৃতিক পরিবেশ ও বলেশ^র নদের মোহনা দিয়ে বঙ্গোপসাগরে সূর্যাস্ত দেখতে পর্যটকদের ঢল নামেছে। শরণখোলা থানার ওসি মোহাম্মদ সামিনুল হক জানান, বাগেরহাটের গুরুত্বপূর্ণ এই ট্যুরিষ্ট স্পর্টের মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য দেখতে গত ৮ দিন ধরে বিকালে দেশের বিভিন্ন্ স্থান ছাড়াও অনেক বিদেশি পর্যটকরা ছুটে আসছেন। প্রতিদিন হাজার হাজার মানুষের ঢল সামাল দেয়া কষ্টকর হলেও পুলিশ পর্যটকদেও নিরাপত্তায় কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঈদে পর্যটকদের ঢল, সুন্দরবন ও ষাটগম্বুজে উপচে পড়া ভিড়

সংবাদ প্রকাশের সময় : ০৪:০০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬