ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন নিলামে বিক্রি, বাংলাদেশে এসে আইনি জটিলতায় রুশ তেলবাহী ট্যাংকার টানা বৃষ্টিতে আলুর জমিতে পানি, মৌসুমের শুরুতেই লোকসানের শঙ্কা ছয় বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ডা. জুবাইদা রহমানের বিদেশ যাওয়ার পথে বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় নতুন অতিরিক্ত পুলিশ সুপার বাড়ি ফেরার পথে ট্রলির ধাক্কায় প্রাণ গেল দলিল লেখকের ফাহিম সালেহের নামে ব্র্যাক ইউনিভার্সিটিতে স্কলারশিপ ও উদ্যোক্তা তহবিল নড়াইলের বেন্দারচরে বাড়িঘরে আগুন-যা ঘটেছিলো সেদিন হাসিনার ষড়যন্ত্রের সুযোগ নিচ্ছে দেশীয় সন্ত্রাসীরা: জহির উদ্দিন স্বপন

৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো তাইওয়ান, সতর্কতা জারি

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:১৫:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪ ৩৫৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো তাইওয়ানের পূর্ব উপকূল। বুধবার (৩ এপ্রিল) সকাল ৭টা ৫৮ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। যার মাত্রা ছিলো ৭ দশমিক ৪। ভূমিকম্পের পর তিন দেশ- ফিলিপাইন, তাইওয়ান ও জাপানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

ইউএসজিএসের তথ্যমতে, তাইওয়ানের হুয়ালিয়েন শহরের ১৮ কিলোমিটার দক্ষিণে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিলো। ভূপৃষ্ঠের ৩৪ দশমিক আট কিলোমিটার গভীরে এর উৎপত্তি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। সূত্র: আল জাজিরা

দেশটির সকার এক বার্তায় তারা জানিয়েছে, ভূমিকম্পের কারণে সুনামি আঘাত হানতে পারে। এর প্রভাব তাইওয়ানে পড়তে পারে। সতর্ক থাকতে বলা হচ্ছে উপকূলীয় এলাকার লোকজনকে । এর আগে ১৯৯৯ সালের সেপ্টেম্বরে তাইওয়ানে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়। সেময় দুই হাজার ৪০০ মানুষের মৃত্যু হয়।

অন্যদিকে জাপানের দক্ষিণাঞ্চলের দ্বীপগুলোতেও সুনামি সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর। সতর্কতা অনুযায়ী, মিয়াকোজিমা দ্বীপসহ জাপানের কয়েকটি দ্বীপে শ্রীঘ্রই দশ ফুট উচ্চতার সুনামি আঘাত হানতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো তাইওয়ান, সতর্কতা জারি

সংবাদ প্রকাশের সময় : ০৯:১৫:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪