ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ডা. জুবাইদা রহমানের বিদেশ যাওয়ার পথে বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় নতুন অতিরিক্ত পুলিশ সুপার বাড়ি ফেরার পথে ট্রলির ধাক্কায় প্রাণ গেল দলিল লেখকের ফাহিম সালেহের নামে ব্র্যাক ইউনিভার্সিটিতে স্কলারশিপ ও উদ্যোক্তা তহবিল নড়াইলের বেন্দারচরে বাড়িঘরে আগুন-যা ঘটেছিলো সেদিন হাসিনার ষড়যন্ত্রের সুযোগ নিচ্ছে দেশীয় সন্ত্রাসীরা: জহির উদ্দিন স্বপন মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে চায় সরকার: জুবাইদা রহমান ২০৩১ বিশ্বকাপের অন্তত একটি সেমিফাইনাল বাংলাদেশে চায় বিসিবি জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে আগে ভুল শুধরে নিতে হবে: নাহিদ ইসলাম

বিদেশ যাওয়ার পথে বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৪৯:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিদেশ যাওয়ার প্রস্তুতির মধ্যেই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন শীর্ষ সন্ত্রাসী শেখ মোহাম্মদ আসলাম, যিনি ‘সুইডেন আসলাম’ নামে পরিচিত। রোববার দিবাগত রাতে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার জন্য বিমানবন্দরে আসেন আসলাম। ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে গেলে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। সূত্রের দাবি, সংবাদমাধ্যমকে তার পাসপোর্ট নম্বরও জানানো হয়েছে।

এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান সুইডেন আসলাম।

তেজগাঁও এলাকার এই ব্যক্তি একসময় ঢাকার অপরাধজগতের আলোচিত নাম ছিলেন। একসময় সুইডেনে অবস্থান করার কারণে তার নামের সঙ্গে ‘সুইডেন’ শব্দটি যুক্ত হয়। ১৯৮৬ সালে অপরাধজগতে তার উত্থান ঘটে বলে বিভিন্ন সূত্রে উল্লেখ রয়েছে। ওই বছর পূর্ব রাজাবাজারে একটি স্কুলের সামনে কিশোর শাকিলকে গুলি করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এরপর হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধে তার জড়িত থাকার অভিযোগ সামনে আসে।

অভিযোগ রয়েছে, অপরাধের দায় এড়াতে একপর্যায়ে সুইডেনে চলে যান তিনি। সেখানে প্রায় পাঁচ বছর অবস্থানের পর দেশে ফিরে আসেন। এরপর থেকেই ‘সুইডেন আসলাম’ নামে পরিচিতি পান।

১৯৯৭ সালে যুবলীগ নেতা গালিব হত্যা মামলায় গ্রেপ্তার হন আসলাম। সে সময় তার পরিচিতি ও অপরাধজগতের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে বুলেটপ্রুফ জ্যাকেট উদ্ধারের কথাও বিভিন্ন প্রতিবেদনে উঠে আসে। কারাবন্দি থাকা অবস্থায়ও অপরাধজগতে তার প্রভাব বজায় ছিল বলে অভিযোগ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিদেশ যাওয়ার পথে বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

সংবাদ প্রকাশের সময় : ১০:৪৯:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬