ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের জন্মদিনে শিশুদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত: রণধীর জয়সওয়াল বেড়াতে যাচ্ছিলেন, পথের মাঝেই থেমে গেল সেই যাত্রা ভারতের মদদে দেশে অস্থিরতা তৈরির অপচেষ্টা চলছে: রিজভী সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র জনগণই ঐক্যবদ্ধভাবে রুখে দেবে: প্রতিমন্ত্রী টুকু খাদ্যসংকটে জঙ্গল ছেড়ে লোকালয়ে নগ্ন আদিবাসীরা গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখতে মাঠে আইজিপি, এসআরবি ও বিজিবি প্রধান উচ্চ সুদ ও নিবন্ধন ব্যয়ে সংকটে আবাসন ব্যবসা পশ্চিমাঞ্চলে তিন সেতুর অনুমোদন, দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের আশা

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত: রণধীর জয়সওয়াল

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না ভারত। দুই দেশের মধ্যে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখার আগ্রহের কথাও পুনর্ব্যক্ত করেছে নয়াদিল্লি।

শুক্রবার (২০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এসব কথা বলেন।

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে সাম্প্রতিক কিছু মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না।’

বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে ভারতের অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী এবং একই সঙ্গে গঠনমূলক সম্পর্ক গড়ে তোলাই আমাদের ধারাবাহিক অবস্থান। আমাদের অভিন্ন ইতিহাস, ত্যাগ ও সাংস্কৃতিক মূল্যবোধের ভিত্তিতে এ সম্পর্ক প্রতিষ্ঠিত।’

এর আগে গত সপ্তাহের সাপ্তাহিক ব্রিফিংয়েও বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখার আগ্রহের কথা জানিয়েছিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত: রণধীর জয়সওয়াল

সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬