ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেড়াতে যাচ্ছিলেন, পথের মাঝেই থেমে গেল সেই যাত্রা ভারতের মদদে দেশে অস্থিরতা তৈরির অপচেষ্টা চলছে: রিজভী সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র জনগণই ঐক্যবদ্ধভাবে রুখে দেবে: প্রতিমন্ত্রী টুকু খাদ্যসংকটে জঙ্গল ছেড়ে লোকালয়ে নগ্ন আদিবাসীরা গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখতে মাঠে আইজিপি, এসআরবি ও বিজিবি প্রধান উচ্চ সুদ ও নিবন্ধন ব্যয়ে সংকটে আবাসন ব্যবসা পশ্চিমাঞ্চলে তিন সেতুর অনুমোদন, দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের আশা অপশক্তির অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: প্রতিমন্ত্রী আব্দুল বারী নোয়াখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র জনগণই ঐক্যবদ্ধভাবে রুখে দেবে: প্রতিমন্ত্রী টুকু

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:০১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জনগণের ভোটে নির্বাচিত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকে জনগণের বিরুদ্ধেই ষড়যন্ত্র হিসেবে দেখছে মানুষ; টাঙ্গাইলে সড়ক উন্নয়নকাজ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন

মো. মশিউর রহমান, টাঙ্গাইল: দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়নে টাঙ্গাইল-চারাবাড়ী-তোরাবগঞ্জ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “জনগণের রায় নিয়ে আমরা আজ নির্বাচিত হয়েছি। জনগণের কল্যাণে আমরা কাজ করে যাব। যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, সেই অপশক্তির বিরুদ্ধে জনগণই ঐক্যবদ্ধভাবে জবাব দেবে।”

তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের রায়ের প্রতি সবার শ্রদ্ধাশীল থাকা প্রয়োজন। পাঁচ বছর পরপর ভোটের মাধ্যমে মানুষ তাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পান। জনগণ চায়, নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হবে এবং তাদের পছন্দের প্রতিনিধিরাই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবেন।

সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকারের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, জনগণ সেই ষড়যন্ত্রকে নিজেদের বিরুদ্ধেই ষড়যন্ত্র হিসেবে দেখছে। তাই সব ষড়যন্ত্র মোকাবিলায় মানুষ ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখবে।

স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি বেহাল অবস্থায় ছিল। এটি পাকাকরণের দাবি ছিল চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা। অবশেষে সড়কটির কাজ উদ্বোধন করতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন তিনি। এ জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে টুকু বলেন, আগামী দিনেও চরাঞ্চলের মানুষের প্রত্যাশা অনুযায়ী এলাকার উন্নয়নে কাজ অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বাগবাড়ি বাজার থেকে ইশাপাশা পর্যন্ত ২ দশমিক ০৯ কিলোমিটার সড়ক নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে খেজুরতলা বাজার থেকে তোরাবগঞ্জ বাজার পর্যন্ত ২ দশমিক ২৯ কিলোমিটার নবনির্মিত সড়ক উদ্বোধন করেন তিনি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে গ্রামীণ সড়ক, সেতু ও কালভার্ট মেরামত ও সংরক্ষণ প্রকল্পের আওতায় এসব উন্নয়নকাজ করা হচ্ছে।

এলজিইডির টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। এ ছাড়া সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র জনগণই ঐক্যবদ্ধভাবে রুখে দেবে: প্রতিমন্ত্রী টুকু

সংবাদ প্রকাশের সময় : ০৭:০১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬