ঢাকা ১০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মেঘনায় এনসিপির পরিচিতি সভা, সাংবাদিকদের সম্মাননা প্রদান তারেক রহমানের জন্মদিনে শিশুদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত: রণধীর জয়সওয়াল বেড়াতে যাচ্ছিলেন, পথের মাঝেই থেমে গেল সেই যাত্রা ভারতের মদদে দেশে অস্থিরতা তৈরির অপচেষ্টা চলছে: রিজভী সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র জনগণই ঐক্যবদ্ধভাবে রুখে দেবে: প্রতিমন্ত্রী টুকু খাদ্যসংকটে জঙ্গল ছেড়ে লোকালয়ে নগ্ন আদিবাসীরা গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখতে মাঠে আইজিপি, এসআরবি ও বিজিবি প্রধান উচ্চ সুদ ও নিবন্ধন ব্যয়ে সংকটে আবাসন ব্যবসা

তারেক রহমানের জন্মদিনে শিশুদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ

নোয়াখালী প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৫০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে নোয়াখালীতে এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র, শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ করেছে নোয়াখালী কলেজ ছাত্রদল।

শুক্রবার (২০ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের নির্দেশনায় নোয়াখালী শিশু পরিবারে এতিম শিশুদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় নোয়াখালী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাফরাতুল ইসলাম নাবিলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে শিশুদের মাঝে খাবার বিতরণের পাশাপাশি শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। এসব সামগ্রী পেয়ে শিশুদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়।

নোয়াখালী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাফরাতুল ইসলাম নাবিল বলেন, এতিম শিশুদের পাশে দাঁড়ানো এবং তাদের শিক্ষা ও জীবনযাত্রায় সহযোগিতা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা করেন তিনি।

এ সময় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তারেক রহমানের জন্মদিনে শিশুদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ

সংবাদ প্রকাশের সময় : ০৭:৫০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬