ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউপি নির্বাচন সামনে রেখে ইসির তোড়জোড় হামের টিকাকাণ্ডে অন্তর্বর্তী সরকারের দায় খুঁজতে তদন্ত কমিশন চুরির বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা অনুমোদনহীন প্ল্যান্টে হেভি ক্রুড আমদানির অনুমতি চায় সুপার পেট্রোকেমিক্যাল পিএসসি সংস্কারসহ ১৩ দফা দাবি শিবিরের, নিয়োগে দলীয় প্রভাব বন্ধের আহ্বান তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে পাল্টাপাল্টি দখলের অভিযোগ অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ:ডাচ-বাংলার ৯ জনের বিরুদ্ধে মামলা যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের অনুমতিতে অপেক্ষা ১০ বছর, কঠোর হচ্ছে অভিবাসন নীতি ৭ নভেম্বর উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী মহেশপুর সীমান্তের ধানক্ষেতে নারীর মরদেহ, পরিচয় মিলেছে যশোরে

রাস্তায় পোশাক বদলে ফেলেন বিদ্যা!

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:০১:১১ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪ ২০০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কম বাজেটের ছবি হওয়ায় নায়িকার জন্য ‘ভ্যানিটি ভ্যান’ ভাড়া করার সক্ষমতা ছিলো না। কলকাতার রাস্তায় একের পর এক শুট চলছে। কোথায় পোশাক বদলাবেন তিনি?

বিদ্যা বালন রাজি হয়ে যান নিজের গাড়িতে পোশাক বদলাতে। এক সাক্ষাৎকারে ‘কাহানি’র পরিচালক সুজয় ঘোষ জানান এমন তথ্য।

তিনি বলেন, আমাদের পক্ষে বিদ্যাকে ভ্যানিটি ভ্যান দেয়া সম্ভব ছিলো না। আবার শুটিং বন্ধ রাখাও সম্ভব ছিলো না। খুব অল্প বাজেটে কাজ করছিলাম। বিদ্যা নিজের গাড়িতেই পোশাক বদলান প্রতিবার। আমরা মাঝ রাস্তায় ওঁর গাড়ি একটা কালো কাপড় দিয়ে ঘিরে দিতাম। এরমধ্যে তৈরি হয়ে নেমে আসতেন পরের শটের জন্য।

২০১২ সালে ‘কাহানি’ বলিউডে হৈ চৈ ফেলে দিয়েছিলো। বিদ্যা বালনের কলকাতার সাথে সম্পর্ক অনেক দিনের। গৌতম হালদারের ‘ভাল থেকো’ তার প্রথম ছবি। এরপর ২০০৫ সালে তিনি বলিউডে পা রাখেন ‘পরিণীতা’র পরিচালক প্রদীপ সরকারের হাত ধরে। বাঙালি পরিচালক সুজয়ের ‘কাহানি’তে অভিনয় করতে রাজি হয়ে যান বিদ্যা। তত দিনে তিনি কাজ করে ফেলেছেন, ‘পরিণীতা’, ‘পা’, ‘ডার্টি পিকচার’-এর মতো ছবিতে। পেয়েছেন পুরস্কার।

সুজয় বলেন, আমার ছবিতে কাজ করতে অস্বীকার করতেই পারতেন বিদ্যা। কারণ, তার আগে আমার ছবি ‘আলাদিন’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিলো। স্বল্প বাজেটের ছবি। কিন্তু বিদ্যা ঠিক অমিতাভ বচ্চনের মতো ‘মেগাস্টার’, শাহরুখ খানের মতো ‘সুপারস্টার’। এরা প্রত্যেকে নিজেদের কাজের প্রতি দায়বদ্ধ।

সুজয় এরপর কাজ করতে চলেছেন শাহরুখ খানের সাথে। ‘কিং’ ছবিতে বাদশাহর সাথেই দেখা যাবে তার কন্যা সুহানা খানকে। থাকবে অভিষেক বচ্চনও।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাস্তায় পোশাক বদলে ফেলেন বিদ্যা!

সংবাদ প্রকাশের সময় : ০২:০১:১১ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪