ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন হবে: মাহদী আমিন মানব পাচার ও চোরাচালান দমনে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণহত্যায় জড়িত কাউকে ছাড় নয়: চিফ প্রসিকিউটর দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চার বছর পর বাংলাদেশ সফরে আসছে ভারতীয় দল জব্দ পাথর নিয়ে ইউএনও’র লুকোচুরি ব্রাজিলের চিনির চুক্তি ভেঙে লন্ডনে ধরা খেল এস আলম, দিতে হবে ২৫ কোটির ক্ষতিপূরণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই হবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

মাসুদ রানা, পাবনা
  • সংবাদ প্রকাশের সময় : ১০:০১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪ ১৮৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার বেড়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরও দুইজন।মঙ্গলবার (৬ আগস্ট) গভীর রাতে উপজেলার কাশি নাথপুর-কাজিরহাট সড়কের নতুন বাজার কবরস্থানের কাছে এ দুর্ঘটনা ঘটে।

হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী। তাৎক্ষণিকভাবে একজনের পরিচয় পাওয়া গেলেও বাকি দুইজনের নামপরিচয় জানাতে পারেনি পুলিশ।

আমিনপুর থানার ওসি হারুন অর রশিদ বলেন, বেড়া উপজেলার কাজিরহাট থেকে কাশিনাথপুরে যাচ্ছিল সিএনজিচালিত একটি যাত্রীবাহী অটোরিকশা। পথে নতুন বাজার কবরস্থানের কাছে পাবনা থেকে কাজিরহাটগামী হাসান পরিবহন নামের একটি বাস অটোরিকশাকে ধাক্কা দেয়। এসময় সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই শিশুসহ তিনজন নিহত হয়। আহত হয় দু’জন। তাদের উদ্ধার করে দ্রুত বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহতদের একজন ঈশ্বরদী উপজেলার বেদুনদিয়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে সালভি ইসলাম (২৩)। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

সংবাদ প্রকাশের সময় : ১০:০১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪