ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে বাড়ছে এইচআইভি ঝুঁকি, ৬ মাসে মৃত্যু ৬

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬ ৩৬৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরে গত ৬ মাসে এইচআইভি এইডসে ৬জনের মৃত্যু হয়েছে। নতুন করে ৩৫ ব্যক্তির শরীরে এইচআইভি পজিটিভ শনাক্ত হয়েছে। আক্রান্তদের বড় অংশই প্রবাসফেরত ব্যক্তি এবং স্থানীয় কলেজ শিক্ষার্থী।

আজ বুধবার (১০ জুন) দুপুরে যশোর জেনারেল হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত ‘এইচআইভি, মানবাধিকার ও নৈতিক স্বাস্থ্য সাংবাদিকতা’ বিষয়ক ওরিয়েন্টেশন শেষে আবাসিক মেডিকেল অফিসার এই তথ্য দিয়েছেন। যশোরে কর্মরত সাংবাদিকদের নিয়ে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

ওরিয়েন্টেশনে জানানো হয়, যশোরে এইচআইভি (এইডস) আক্রান্তের সংখ্যা বাড়ছে। তরুণ প্রজন্ম ও প্রবাসীদের মধ্যে এই সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ বাড়ছে।

ওরিয়েন্টেশনে আলোচকরা বলেন, এইচআইভি আক্রান্তদের মানবাধিকার রক্ষা এবং নৈতিকতা বজায় রেখে স্বাস্থ্য সাংবাদিকতা করা এখন সময়ের দাবি। আক্রান্তদের প্রতি সামাজিক বৈষম্য দূর করতে এবং সাধারণ মানুষকে সচেতন করতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সঠিক তথ্যের প্রচার এবং সময়মতো পরীক্ষা ও চিকিৎসার মাধ্যমে এই সংক্রমণ নিয়ন্ত্রণে রেখে স্বাভাবিক জীবনযাপন সম্ভব বলে ওরিয়েন্টেশনে উল্লেখ করা হয়।

ওরিয়েন্টেশন শেষে যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও)  ডা.আহসান কবির বাপ্পি জানান, চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এই মরণব্যাধিতে নতুন শনাক্ত হওয়া ৩৫ জনের মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে। ৮জনই বিভিন্ন দেশের প্রবাসফেরত নাগরিক। ৫ জন যশোরের বিভিন্ন কলেজের শিক্ষার্থী।  সমকামী ১০জন এবং অন্যান্য সাধারণ মানুষ ৬জন।

এ সময় এক হাজার ২শ’র অধিক ব্যক্তির রক্ত পরীক্ষা করা হয়। আক্রান্ত সবার বয়স ২৫ থেকে ৩৫ এর মধ্যে। 

তিনি আরো বলেন, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর চেয়ে সাধারণ মানুষের আক্রান্তের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এখন কাউন্সেলিং না করলে এ মাত্রা আরো বৃদ্ধি পাবে বলে  আশঙ্কা প্রকাশ করেন তিনি।

ডাক্তার একেএম রাফিদ হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার হাবিবা সুলতানা ফোয়ারা, এইচআইভি প্রোগ্রাম এর কো-অর্ডিনেটর ডাক্তার কানিজ ফাতেমা এ্যানিসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে যশোর জেনারেল হাসপাতালের অন্যান্য চিকিৎসক, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যশোরে বাড়ছে এইচআইভি ঝুঁকি, ৬ মাসে মৃত্যু ৬

সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬