ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাসের হার নয়, শিক্ষার প্রকৃত মান যাচাইয়ে বছরভিত্তিক মূল্যায়নের প্রস্তাব মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময়সীমা ১৫ নভেম্বর মহাষষ্ঠীতে শুরু শারদীয় দুর্গাপূজা জুলাই আন্দোলনে বিতর্কিত ভূমিকা, বাধ্যতামূলক অবসরে ১৪৭ পুলিশ কর্মকর্তা পূজার ছুটির আগেই খুলল সাজেক, ভ্রমণে বাধা নেই বেড়ানোর কথা বলে নৌকায় স্ত্রীকে হত্যা, খালে বস্তাবন্দি মরদেহ নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা, শরীরে পাঁচ গুলির চিহ্ন মোদীর মন্ত্রিসভায় বড় রদবদলের জল্পনা, পূর্ণ হতে পারে ৮১ সদস্যের কোটা ড্রেনের পাশে পড়ে ছিল নবজাতক, অতঃপর পাবনায় বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত, নারীর অবদান ও অধিকার সুরক্ষার আহ্বান

জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ

মৌখিকভাবে পদত্যাগ করে শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:১৭:০৪ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪ ২০১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, স্বৈরাচারী খুনি হাসিনা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে মৌখিকভাবে পদত্যাগ করেছিলো।

সোমবার (২১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা জানিয়েছেন তিনি।

তাতে তিনি বলেন, পদত্যাগপত্র নিয়ে বঙ্গভবনে যাওয়ার কথা থাকলেও ছাত্র-জনতা গণভবনের কাছাকাছি চলে আসায় পালিয়ে যেতে বাধ্য হয় খুনি হাসিনা।

এদিকে, দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর সাথে সাক্ষাতকারে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, শেখ হাসিনা পদত্যাগ করেছেন কিনা তার দালিলিক কোনো কাগজ তার কাছে নেই।

তিনি বলেন, এই নিয়ে বিতর্কের কিছু নেই। প্রধানমন্ত্রী চলে গেছেন এটাই সত্য। তারপরও কখনো যাতে প্রশ্ন না উঠে সেজন্য সুপ্রিম কোর্টের মতামত নিয়েছি।

উল্লেখ্য, প্রেসিডেন্টের পাঠানো রেফারেন্সের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ ৮ আগস্ট এ সম্পর্কে তাদের মতামত দেন। এতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে সাংবিধানিক শূন্যতা দূর করতে এবং নির্বাহী কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকার গঠন করা যেতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ

মৌখিকভাবে পদত্যাগ করে শেখ হাসিনা

সংবাদ প্রকাশের সময় : ০৫:১৭:০৪ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪