ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুর্গাপূজায় ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত টাঙ্গাইলে রেমিট্যান্স মেলায় গুরুত্ব পেল প্রবাসী আয়ের সঠিক ব্যবহার সরকারি কর্মকর্তাদের যোগসাজশে যুব উন্নয়নের প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫ চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে হেরোইনসহ যুবক গ্রেপ্তার ১৮ অক্টোবর পর্যন্ত দাম্মাম-রিয়াদে বিমানের ফ্লাইট স্থগিত সরকারি কেনাকাটা ও দরপত্র স্থগিত করল স্থানীয় সরকার বিভাগ ভগ্নিপতির  সাথে দেখা করে বাড়ি ফিরা হলোনা বিকাশের ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৩

দুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:১৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শারদীয় দুর্গাপূজায় যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রথমবারের মতো ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত এ বিশেষ বাস সার্ভিস পরিচালিত হবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শারদীয় দুর্গোৎসব-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে সড়কপথে যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নির্দেশনা অনুযায়ী এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (১৬ অক্টোবর) থেকে ঢাকাসহ সারা দেশে বিআরটিসির ২২টি বাস ডিপো থেকে অগ্রিম টিকিট বিক্রি ও বাস রিজার্ভের ব্যবস্থা রাখা হয়েছে।
রাজধানী ঢাকা ও গাজীপুর থেকে দেশের বিভিন্ন জেলার মধ্যে এবং আন্তজেলা রুটে চলাচলের জন্য ২০০টি বাস প্রস্তুত রেখেছে বিআরটিসি। এসব বাস রংপুর, বগুড়া, গাইবান্ধা, দিনাজপুর, পাবনা, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম, রাজশাহী, নওগাঁ, পঞ্চগড়, ভূরুঙ্গামারী, মাদারীপুর, গোপালগঞ্জ, কুষ্টিয়া, বরিশাল, খুলনা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর, সিলেট, সুনামগঞ্জ ও চট্টগ্রামের বিভিন্ন রুটে চলাচল করবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যাত্রীদের চাহিদা বিবেচনায় প্রয়োজনে বাসের সংখ্যা বাড়ানো হবে। বিশেষ বাস সার্ভিসের প্রস্তুতির অংশ হিসেবে মতিঝিল আন্তর্জাতিক বাস ডিপো, ফুলবাড়িয়া সিবিএস-২, সায়েদাবাদ বাস টার্মিনাল, গাজীপুর চৌরাস্তা, চন্দ্রা মোড় ও মহাখালী বাস টার্মিনালে ৬০টি বাস স্ট্যান্ডবাই রাখা হবে।

যোগাযোগের জন্য কেন্দ্রীয় কন্ট্রোলরুম

বিশেষ বাস সার্ভিসের টিকিট, রিজার্ভেশন ও অন্যান্য তথ্যের জন্য যাত্রীদের বিআরটিসির প্রধান কার্যালয়ে অবস্থিত কেন্দ্রীয় কন্ট্রোলরুমে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগের নম্বর:

  • টেলিফোন: ০২৪১০৫৩০৪২
  • মোবাইল: ০১৩২৪২৯৩৯৭৪
  • মোবাইল: ০১৭১৮১৮৩৫৮৯

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি

সংবাদ প্রকাশের সময় : ০৮:১৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬