ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত টাঙ্গাইলে রেমিট্যান্স মেলায় গুরুত্ব পেল প্রবাসী আয়ের সঠিক ব্যবহার সরকারি কর্মকর্তাদের যোগসাজশে যুব উন্নয়নের প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫ চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে হেরোইনসহ যুবক গ্রেপ্তার ১৮ অক্টোবর পর্যন্ত দাম্মাম-রিয়াদে বিমানের ফ্লাইট স্থগিত সরকারি কেনাকাটা ও দরপত্র স্থগিত করল স্থানীয় সরকার বিভাগ ভগ্নিপতির  সাথে দেখা করে বাড়ি ফিরা হলোনা বিকাশের ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৩ রূপগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসের উন্নয়নে নতুন ভবন ও রেকর্ড রুম নির্মাণের আশ্বাস আজ বোধন, কাল থেকে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা

টাঙ্গাইলে রেমিট্যান্স মেলায় গুরুত্ব পেল প্রবাসী আয়ের সঠিক ব্যবহার

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘টাকা আসে, ভবিষ্যৎ গড়ে’—এই স্লোগান সামনে রেখে টাঙ্গাইলে প্রথমবারের মতো রেমিট্যান্স মেলা অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী আয়ের সঠিক ও পরিকল্পিত ব্যবহার এবং এর মাধ্যমে পরিবার ও দেশের ভবিষ্যৎ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরতে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়।

টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে আয়োজিত মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আবু সাঈদ। ফিতা কেটে তিনি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

ব্যুরো বাংলাদেশের টাঙ্গাইলের আঞ্চলিক ব্যবস্থাপক শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা জনশক্তি ও কর্মসংস্থান অধিদপ্তরের সহকারী পরিচালক আনোয়ার হোসেন, টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ রাশেদুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, রেমিট্যান্স শুধু একটি পরিবারের আর্থিক স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার মাধ্যম নয়; এর সঠিক ও পরিকল্পিত ব্যবহার দেশ ও সমাজের সুন্দর, সমৃদ্ধ ভবিষ্যৎ গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রবাসী আয়ের যথাযথ ব্যবহারের মাধ্যমে পরিবার ও দেশের উন্নয়নে অবদান রাখার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

মেলায় প্রবাসী পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় নারী উদ্যোক্তা ও তরুণদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। বিভিন্ন সংস্থার প্রায় অর্ধশত স্টল মেলায় অংশ নেয়। এসব স্টলে স্থানীয় নারী উদ্যোক্তারা তাঁদের উৎপাদিত বিভিন্ন পণ্য ও সেবা প্রদর্শন করেন। এ আয়োজন স্থানীয় উদ্যোক্তাদের পণ্য ও সেবা তুলে ধরারও সুযোগ তৈরি করে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টাঙ্গাইলে রেমিট্যান্স মেলায় গুরুত্ব পেল প্রবাসী আয়ের সঠিক ব্যবহার

সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬