ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভগ্নিপতির  সাথে দেখা করে বাড়ি ফিরা হলোনা বিকাশের ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৩ রূপগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসের উন্নয়নে নতুন ভবন ও রেকর্ড রুম নির্মাণের আশ্বাস আজ বোধন, কাল থেকে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা ব্যাংক লুটের দায় জনগণ নেবে কেন, প্রশ্ন সেমিনারে বীর মুক্তিযোদ্ধা জিতেন্দ্রলাল দত্তের ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণদের শক্তিশালী করতে চায় সরকার: এ্যানি ক্লাসরুম থেকে আর ফেরা হলো না, ধসে পড়ল স্কুলভবন—ধ্বংসস্তূপের নিচে আটকে স্বপ্নগুলো সারের ডিলার নিয়োগে দলীয় প্রভাবের অভিযোগ গোলাম পরওয়ারের কৃষিতে প্রণোদনা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

বীর মুক্তিযোদ্ধা জিতেন্দ্রলাল দত্তের ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত

বরিশাল ব্যুরো
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:২৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের বিশিষ্ট আইনজীবী ও বীর মুক্তিযোদ্ধা জিতেন্দ্রলাল দত্তের ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে তাঁকে স্মরণ করেন স্বজন, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। আলোচনায় উঠে আসে মহান মুক্তিযুদ্ধে তাঁর আত্মত্যাগ ও বীরত্বের কথা।

উল্লেখ্য, ১৯৭১ সালের ১৫ অক্টোবর মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনে গেরিলা আক্রমণের সময় পাকিস্তানি হানাদার বাহিনী জিতেন্দ্রলাল দত্তকে পাঁচটি গুলি করে হত্যা করে বলে পারিবারিক সূত্রে জানা যায়। পরে তাঁর মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়া হয়। এরপর আর তাঁর মরদেহের সন্ধান পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে স্মৃতিতর্পণ, শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও পূজা-অর্চনার মধ্য দিয়ে মৃত্যুবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। সন্ধ্যায় বরিশাল শহরে তাঁর বাসভবনে আয়োজন করা হয় আলোচনা সভা ও গীতাপাঠের।

আলোচনা সভায় উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিরা জিতেন্দ্রলাল দত্তের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান, দেশপ্রেম ও আত্মত্যাগের কথা স্মরণ করেন।

অনুষ্ঠান শেষে জিতেন্দ্রলাল দত্তের একমাত্র সন্তান, সাংবাদিক প্রবীর দত্ত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তাঁর প্রয়াত বাবার বিদেহী আত্মার শান্তি কামনায় সবার কাছে প্রার্থনা জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বীর মুক্তিযোদ্ধা জিতেন্দ্রলাল দত্তের ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত

সংবাদ প্রকাশের সময় : ০৩:২৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬