ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি কর্মকর্তাদের যোগসাজশে যুব উন্নয়নের প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫ চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে হেরোইনসহ যুবক গ্রেপ্তার ১৮ অক্টোবর পর্যন্ত দাম্মাম-রিয়াদে বিমানের ফ্লাইট স্থগিত স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সব দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিতের নির্দেশ ভগ্নিপতির  সাথে দেখা করে বাড়ি ফিরা হলোনা বিকাশের ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৩ রূপগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসের উন্নয়নে নতুন ভবন ও রেকর্ড রুম নির্মাণের আশ্বাস আজ বোধন, কাল থেকে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা ব্যাংক লুটের দায় জনগণ নেবে কেন, প্রশ্ন সেমিনারে বীর মুক্তিযোদ্ধা জিতেন্দ্রলাল দত্তের ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত

সারের ডিলার নিয়োগে দলীয় প্রভাবের অভিযোগ গোলাম পরওয়ারের

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:১০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সারের ডিলার নিয়োগে দলীয় বিবেচনা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তাঁর দাবি, প্রকৃত সার ব্যবসায়ীদের বঞ্চিত করে দলীয় নেতা ও সংসদ সদস্যদের আত্মীয়স্বজনদের ডিলার নিয়োগ দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, সারের ডিলার নিয়োগে যোগ্যতা ও নির্ধারিত নীতিমালার পরিবর্তে দলীয় পরিচয়কে গুরুত্ব দিচ্ছে সরকার। এমনকি অর্থের বিনিময়ে ডিলার নিয়োগের ক্ষেত্রে ভাগ-বাটোয়ারা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপির ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান নিয়েও সমালোচনা করেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ নয়, বরং সবার আগে বিএনপি—এই নীতিতে দেশ পরিচালনা করছে সরকার।’

দলীয় চাপের মুখে নিয়ম ভেঙে ডিলার নিয়োগ দেওয়া হচ্ছে দাবি করে গোলাম পরওয়ার এ ঘটনায় দুর্নীতির সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

এদিকে, বুধবার কুমিল্লায় ঘটে যাওয়া ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেন তিনি। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সারের ডিলার নিয়োগে দলীয় প্রভাবের অভিযোগ গোলাম পরওয়ারের

সংবাদ প্রকাশের সময় : ০৩:১০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬