ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টাঙ্গাইলে রেমিট্যান্স মেলায় গুরুত্ব পেল প্রবাসী আয়ের সঠিক ব্যবহার সরকারি কর্মকর্তাদের যোগসাজশে যুব উন্নয়নের প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫ চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে হেরোইনসহ যুবক গ্রেপ্তার ১৮ অক্টোবর পর্যন্ত দাম্মাম-রিয়াদে বিমানের ফ্লাইট স্থগিত সরকারি কেনাকাটা ও দরপত্র স্থগিত করল স্থানীয় সরকার বিভাগ ভগ্নিপতির  সাথে দেখা করে বাড়ি ফিরা হলোনা বিকাশের ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৩ রূপগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসের উন্নয়নে নতুন ভবন ও রেকর্ড রুম নির্মাণের আশ্বাস আজ বোধন, কাল থেকে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা ব্যাংক লুটের দায় জনগণ নেবে কেন, প্রশ্ন সেমিনারে

ভগ্নিপতির  সাথে দেখা করে বাড়ি ফিরা হলোনা বিকাশের

জয়পুরহাট প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:২২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

​ 

​জয়পুরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিকাশ চন্দ্র কর্মকার (২৬) নামে এক যুবকের  মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট-আক্কেলপুর সড়কের কড়াই ফ্যাক্টরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিকাশ চন্দ্র কর্মকার বগুড়ার গাবতলী উপজেলার তেলিহাটা কর্মকার গ্রামের বাবলু চন্দ্র কর্মকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকাশ চন্দ্র কর্মকার বগুড়া থেকে জয়পুরহাট শহরের পূর্ব বাজারে তাঁর দুলাভাইয়ের সাথে দেখা করতে এসেছিলেন। সাক্ষাৎ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে জয়পুরহাট-আক্কেলপুর সড়কের কড়াই ফ্যাক্টরি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বিকাশের মৃত্যু হয়।দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয় জনতা সড়কে গাছের গুঁড়ি ফেলে জয়পুরহাট-আক্কেলপুর সড়ক অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত যুবকের লাশ উদ্ধার করে  আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়। 

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভগ্নিপতির  সাথে দেখা করে বাড়ি ফিরা হলোনা বিকাশের

সংবাদ প্রকাশের সময় : ০৫:২২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬