ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টাঙ্গাইলে রেমিট্যান্স মেলায় গুরুত্ব পেল প্রবাসী আয়ের সঠিক ব্যবহার সরকারি কর্মকর্তাদের যোগসাজশে যুব উন্নয়নের প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫ চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে হেরোইনসহ যুবক গ্রেপ্তার ১৮ অক্টোবর পর্যন্ত দাম্মাম-রিয়াদে বিমানের ফ্লাইট স্থগিত সরকারি কেনাকাটা ও দরপত্র স্থগিত করল স্থানীয় সরকার বিভাগ ভগ্নিপতির  সাথে দেখা করে বাড়ি ফিরা হলোনা বিকাশের ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৩ রূপগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসের উন্নয়নে নতুন ভবন ও রেকর্ড রুম নির্মাণের আশ্বাস আজ বোধন, কাল থেকে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা ব্যাংক লুটের দায় জনগণ নেবে কেন, প্রশ্ন সেমিনারে

চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে হেরোইনসহ যুবক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:২৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ মোঃ মোতাহার আলী ওরফে নিশান (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৩টা ২০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন বাররশিয়া বৈরাপাড়া গ্রামের আবু বক্কারের (৩০) মুদি দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার হেফাজত থেকে ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করে জব্দ করেন ডিবি পুলিশের সদস্যরা। গ্রেপ্তার মোতাহার আলী ওরফে নিশান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর গ্রামের মৃত হুমায়ন কবিরের ছেলে। বর্তমানে তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নারায়ণপুর এলাকায় বসবাস করেন।

মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে পুলিশের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। মাদকসংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে দেওয়ার অনুরোধ জানিয়ে বলা হয়েছে, তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে হেরোইনসহ যুবক গ্রেপ্তার

সংবাদ প্রকাশের সময় : ০৬:২৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬