বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

- সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
দেশের নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনসংক্রান্ত প্রবিধানমালা-২০২৬ এখনো চূড়ান্ত হয়নি। এ কারণে এসব প্রতিষ্ঠানে নতুন করে গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশনা জারি না হওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ কার্যকর থাকবে। ফলে নতুন প্রবিধানমালা চূড়ান্ত হওয়া এবং পরবর্তী নির্দেশনা আসার আগে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কমিটি গঠনের কার্যক্রম এগিয়ে নেওয়া যাবে না।






















