ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনুমোদনহীন প্ল্যান্টে হেভি ক্রুড আমদানির অনুমতি চায় সুপার পেট্রোকেমিক্যাল পিএসসি সংস্কারসহ ১৩ দফা দাবি শিবিরের, নিয়োগে দলীয় প্রভাব বন্ধের আহ্বান তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে পাল্টাপাল্টি দখলের অভিযোগ অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ:ডাচ-বাংলার ৯ জনের বিরুদ্ধে মামলা যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের অনুমতিতে অপেক্ষা ১০ বছর, কঠোর হচ্ছে অভিবাসন নীতি ৭ নভেম্বর উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী মহেশপুর সীমান্তের ধানক্ষেতে নারীর মরদেহ, পরিচয় মিলেছে যশোরে কাঁঠালিয়ায় অবৈধ ইটভাটার ১২০ ফুট চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন যশোরে শিশু-কিশোরদের ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্পে বড় বিনিয়োগ, ব্যয়ের চাপ সরকারের নিজস্ব অর্থায়নে

ভিপি নূরের ওপর হামলার ৩ বছর পর মামলা

মো. মশিউর রহমান,টাঙ্গাইল
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:২৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪ ২৮১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার ঘটনার প্রায় ৩ বছর পর টাঙ্গাইল সদর থানায় মামলা হয়েছে। রোববার (১ সেপ্টেম্বর) রাতে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

মামলায় ছাত্রলীগ, আওয়ামী যুবলীগ ও আওয়ামী লীগের ৩৪ জন নেতা-কর্মীর নাম উল্লেখসহ ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

সোমবার(২ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল সদর থানার ওসি লোকমান হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেন। মামলায় ১নং আসামি করা হয়েছে ভাসানী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মানিক শীল ও ২নং আসামি করা হয়েছে ভাসানী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নিবিড় পালকে।

কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয়, সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নামও মামলায় যুক্ত করা হয়েছে।

মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছে- জেলা আওয়ামী লীগের সভাপতি একুশে পদকপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক, সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জোয়াহের, সাবেক এমপি তানভীর হাসান ছোট মনির, ছানোয়ার হোসেন ও খান আহমেদ শুভ, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান খান সোহেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন, জেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি রেজাউর রহমান চঞ্চল, জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেল, সাবেক যুগ্ম-আহবায়ক তানভীর ইসলাম হিমেল ও রনি আহমেদ।

টাঙ্গাইল সদর থানার ওসি লোকমান হোসেন জানান, ২০২১ সালের ১৭ নভেম্বর গণ অধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূরসহ নেতা-কর্মীদের উপর ছাত্রলীগের হামলার ঘটনায় রোববার (১ সেপ্টেম্বর) রাতে থানায় মামলা রেকর্ড করা হয়েছে। মামলার বাদী গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভিপি নূরের ওপর হামলার ৩ বছর পর মামলা

সংবাদ প্রকাশের সময় : ০৯:২৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪