ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মহাষষ্ঠীতে শুরু শারদীয় দুর্গাপূজা জুলাই আন্দোলনে বিতর্কিত ভূমিকা, বাধ্যতামূলক অবসরে ১৪৭ পুলিশ কর্মকর্তা পূজার ছুটির আগেই খুলল সাজেক, ভ্রমণে বাধা নেই বেড়ানোর কথা বলে নৌকায় স্ত্রীকে হত্যা, খালে বস্তাবন্দি মরদেহ নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা, শরীরে পাঁচ গুলির চিহ্ন মোদীর মন্ত্রিসভায় বড় রদবদলের জল্পনা, পূর্ণ হতে পারে ৮১ সদস্যের কোটা ড্রেনের পাশে পড়ে ছিল নবজাতক, অতঃপর পাবনায় বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত, নারীর অবদান ও অধিকার সুরক্ষার আহ্বান জরিমানা ছাড়াই ২৫ অক্টোবর পর্যন্ত ভ্যাট রিটার্ন জমার সুযোগ টিকটকের রঙিন দুনিয়ার মোহ, স্বাধীন জীবনের স্বপ্নে ঘর ছাড়ে ৪ স্কুলছাত্রী

বেইলি রোডে আগুন/ ৪৩ জনের মরদেহ হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:১৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪ ৩১৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর বেইলি রো‌ডের আগুনের ঘটনায় আরও তিনজনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে মোট ৪৩ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হলো। শ‌নিবার (২ মার্চ) সকাল সা‌ড়ে ৯টার দি‌কে তাদের মরদেহ হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়।

যাদের মর‌দেহ হস্তান্তর করা হয়ে‌ছে তারা হ‌লো-শুল্ক সহকার‌ী রাজস্ব কর্মকর্তা শাহজালাল উদ্দিন, তাঁর স্ত্রী মেহেরুন নেসা জাহান ও তাঁদের সন্তান ফাইরুজ কাশেম জামিরা।

জানা গেছে, নিহতেরা কেরানীগঞ্জ বসুন্ধরা রিভার‌ভিউ আবা‌সিক এলাকায় বসবাস কর‌তেন। তাদের গ্রা‌মের বা‌ড়ি কক্সবাজা‌রের উখিয়া উপ‌জেলায়।

শাহজালালের সহকর্মীরা জানান, হস্তান্তর প্রক্রিয়া শেষ হ‌লে তাঁদের গ্রা‌মের বা‌ড়ি‌তে নি‌য়ে যাওয়া হ‌বে। বেলা ২টায় শ্বশুর বা‌ড়ি রামু‌তে ও প‌রে উখিয়ায় তাঁদের জানাজা হওয়ার কথা র‌য়ে‌ছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয় ৭৫ জনকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বেইলি রোডে আগুন/ ৪৩ জনের মরদেহ হস্তান্তর

সংবাদ প্রকাশের সময় : ১০:১৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪