ঢাকা ১০:০৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান হলেন তামিম ইকবাল বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো, দীর্ঘ বিরতিতে প্রশ্ন ফুটবলারদের প্রস্তুতি নিয়ে বিতর্কের কেন্দ্রেও আকাশছোঁয়া আয়, ফিফা সভাপতির বেতন কত? শাহবাগের অবরোধ প্রত্যাহার, শিক্ষার্থীদের আলটিমেটাম বাজেট অধিবেশনের সমাপ্তি, পাস হয়েছে ১০টি সরকারি বিল মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন হবে: মাহদী আমিন মানব পাচার ও চোরাচালান দমনে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণহত্যায় জড়িত কাউকে ছাড় নয়: চিফ প্রসিকিউটর

বৃদ্ধ মাকে তালাবদ্ধ করে রাখলো ৮ ছেলে, উদ্ধার করলো সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
  • সংবাদ প্রকাশের সময় : ১০:০৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪ ২০৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এক বৃদ্ধ মাকে তালাবদ্ধ ঘরে তিনমাস আটকে রেখেছিলো তার ৮ ছেলে। এ খবর পেয়ে বৃদ্ধ মাকে উদ্ধার করেছে সেনাবাহিনী।

শুক্রবার (১৬ আগস্ট) সকালে ব্রাহ্মণবাড়িয়ায় পৌরসভার গোকর্ণঘাট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া বৃদ্ধার নাম জাহানারা বেগম (৭০)। তিনি গোকর্ণঘাট এলাকার মৃত মোহাম্মদ আবদু মিয়ার স্ত্রী।

জানা গেছে, বৃদ্ধা জাহানারা বেগমের নয় ছেলে এবং তিন মেয়ে। একজন ছাড়া বাকি সন্তানরা সম্পত্তির লোভে তাকে ৩ মাস ঘরে বন্দি করে রাখে। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার দিদারুল আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করে বৃদ্ধাকে উদ্ধার করা হয়।

এ সময় সন্তানদের ক্যাম্পে ডেকে নিয়ে যাওয়া হয়। নিজেদের ভুল বুঝতে পেরে কানধরে ওঠবস ও মায়ের কাছে ক্ষমা চান সন্তানরা।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের ইনচার্জ ৩৩ বীরের ওয়ারেন্ট অফিসার দিদারুল আলম এ বিষয়ে বলেন, বৃদ্ধ মা সন্তানদের ক্ষমা করে দিয়েছে। সন্তানদের কাছ থেকে মুচলেকা নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বৃদ্ধ মাকে তালাবদ্ধ করে রাখলো ৮ ছেলে, উদ্ধার করলো সেনাবাহিনী

সংবাদ প্রকাশের সময় : ১০:০৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪