ঢাকা ০৮:১১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা দায়িত্বশীল চিকিৎসক থাকলে সীমিত জনবলেই মিলবে উন্নত স্বাস্থ্যসেবা বন্যাদুর্গত ১১ জেলায় উদ্ধার-ত্রাণে বিজিবি, ৯০ পয়েন্টে চলছে নজরদারি বর্জ্য থেকেই বিদ্যুৎ, ঢাকার দুই মেগা প্রকল্পে প্রধানমন্ত্রীর তাগিদ যশোরে হাসপাতালের ভেতরেই চোরচক্রের দৌরাত্ম্য, ২০ দিনে ২১ চুরি-প্রশাসনের নজর কোথায়? টানা বৃষ্টি ও জলাবদ্ধতা: রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা স্থগিত বাংলাদেশে ফেসবুক-গুগলের অফিস না থাকায় নেই দায়বদ্ধতা প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী সেমিফাইনালে মেসিরা, বুধবার রাতে ইংল্যান্ডের বিরুদ্ধে মহারণ খেলতে নেমে ঘুরে বেড়ান! মেসির ‘অলস’ ফুটবলেই লুকিয়ে সাফল্যের রহস্য

সুলতান সালাউদ্দিন টুকু

দায়িত্বশীল চিকিৎসক থাকলে সীমিত জনবলেই মিলবে উন্নত স্বাস্থ্যসেবা

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:০৭:২১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চিকিৎসকদের দায়িত্বশীলতা, আন্তরিকতা ও পেশাদারিত্ব নিশ্চিত হলে সীমিত জনবল নিয়েও রোগীদের আরও উন্নত স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এমপি।

শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় টাঙ্গাইল ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। সভায় হাসপাতালের জনবল সংকট, নিরাপত্তা, বিশুদ্ধ পানিসহ বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়েছে। এসব সমস্যা সমাধানে সরকার কাজ করবে। তবে বিদ্যমান সীমাবদ্ধতার মধ্যেও চিকিৎসকদের দায়িত্বশীলভাবে সেবা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়মিত স্বাস্থ্যসেবার অগ্রগতি পর্যবেক্ষণ করছেন এবং জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। এরই অংশ হিসেবে উপজেলা পর্যায়ের ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, জনগণ ভোট দিয়ে জনপ্রতিনিধিদের নির্বাচিত করেছে। তাই জনগণ যেন মানসম্মত স্বাস্থ্যসেবা পায়, তা নিশ্চিত করা সবার দায়িত্ব। চিকিৎসকরা আরও আন্তরিক ও দায়িত্বশীল হলে বর্তমান জনবল দিয়েই হাসপাতালের সেবার মান আরও উন্নত করা সম্ভব।

তিনি আরও বলেন, অনেক চিকিৎসক সরকারি হাসপাতালের দায়িত্ব পালনের পাশাপাশি একাধিক বেসরকারি ক্লিনিকেও যুক্ত থাকেন। এতে অনেক সময় সরকারি দায়িত্ব পালনে মনোযোগ কমে যায়। চিকিৎসা পেশা সমাজের অন্যতম সম্মানজনক ও মানবসেবামূলক পেশা উল্লেখ করে তিনি চিকিৎসকদের দেশপ্রেম, মানবিকতা ও পেশাগত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফকির মাহবুব আনাম (স্বপন ফকির)।

এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব ডা. খন্দকার সাদিকুর রহমান, জেলা প্রশাসক শরীফা হক, অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, টাঙ্গাইল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নূরুল আমিন মিঞা, সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানুসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, চিকিৎসক ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সুলতান সালাউদ্দিন টুকু

দায়িত্বশীল চিকিৎসক থাকলে সীমিত জনবলেই মিলবে উন্নত স্বাস্থ্যসেবা

সংবাদ প্রকাশের সময় : ০৮:০৭:২১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬