ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে হাসপাতালের ভেতরেই চোরচক্রের দৌরাত্ম্য, ২০ দিনে ২১ চুরি-প্রশাসনের নজর কোথায়? টানা বৃষ্টি ও জলাবদ্ধতা: রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা স্থগিত বাংলাদেশে ফেসবুক-গুগলের অফিস না থাকায় নেই দায়বদ্ধতা প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী সেমিফাইনালে মেসিরা, বুধবার রাতে ইংল্যান্ডের বিরুদ্ধে মহারণ খেলতে নেমে ঘুরে বেড়ান! মেসির ‘অলস’ ফুটবলেই লুকিয়ে সাফল্যের রহস্য দুই দিন আরও বৃষ্টি, প্লাবিত ৭ জেলার নিম্নাঞ্চল প্রকৃতির দর্শন-প্রাচ্যসংঘের জ্ঞানযাত্রা রাতভর বৃষ্টিতে ডুবল ঢাকা স্ত্রীর মান ভাঙাতে শাহজালালের দানবাক্সে চিঠি, মিলল চাকরির আবেদনও

টানা বৃষ্টি ও জলাবদ্ধতা: রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:৫০:১৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টানা বর্ষণ ও জলাবদ্ধতার কারণে রাজধানী ও আশপাশের বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের দুর্ভোগ বিবেচনায় বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান অর্ধবার্ষিক, প্রাক-নির্বাচনি ও অন্যান্য নির্ধারিত পরীক্ষা স্থগিত করেছে।

রোববার (১২ জুলাই) ঢাকা জেলা শিক্ষা কর্মকর্তা শাহরীন খান রূপা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বৈরী আবহাওয়ার কারণে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান পরীক্ষা স্থগিতের বিষয়ে শিক্ষা বিভাগের সঙ্গে যোগাযোগ করে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন প্রতিষ্ঠান নিজস্ব সিদ্ধান্তে পরীক্ষা স্থগিত করেছে।

sdf

তিনি আরও জানান, নবাবগঞ্জ উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান রোববারের পরীক্ষা স্থগিত করেছে। রাজধানীর কিছু প্রতিষ্ঠান সকালে পরীক্ষা নিলেও দুপুরের পরীক্ষা বাতিল করেছে। আবার অনেক প্রতিষ্ঠান দিনের উভয় বেলার পরীক্ষাই স্থগিত করেছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ নবম শ্রেণির অর্ধবার্ষিক, দশম শ্রেণির প্রাক-নির্বাচনি এবং একাদশ শ্রেণির ব্যবহারিক পরীক্ষা স্থগিত করেছে।

এ ছাড়া মিল্লাত হাই স্কুল প্রাথমিক ও মাধ্যমিক শাখার সব পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়েছে। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত করেছে।

পুরান ঢাকার শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয় প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ শাখার সব পরীক্ষা স্থগিত করেছে। একই সিদ্ধান্ত নিয়েছে বিসিআইসি কলেজ, যেখানে চতুর্থ, ষষ্ঠ, সপ্তম ও নবম শ্রেণির পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এ ছাড়া নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, মনিপুর উচ্চ বিদ্যালয়, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিদ্ধান্ত হাইস্কুল, মতিঝিল কলোনি হাইস্কুল এবং ফজলুল হক মহিলা কলেজ-সহ আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান রোববারের নির্ধারিত পরীক্ষা স্থগিত করেছে।

ফজলুল হক মহিলা কলেজের নোটিশে জানানো হয়েছে, একাদশ শ্রেণির পরীক্ষা এবং অনার্স চতুর্থ বর্ষের ইনকোর্স পরীক্ষাও আপাতত স্থগিত রাখা হয়েছে।

ঢাকার অদূরে কেরানীগঞ্জে জিনজিরা পরী মোহাম্মদ পাইলট বালিকা বিদ্যালয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরে জানিয়ে দেবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টানা বৃষ্টি ও জলাবদ্ধতা: রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা স্থগিত

সংবাদ প্রকাশের সময় : ০২:৫০:১৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬