ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বর্জ্য থেকেই বিদ্যুৎ, ঢাকার দুই মেগা প্রকল্পে প্রধানমন্ত্রীর তাগিদ যশোরে হাসপাতালের ভেতরেই চোরচক্রের দৌরাত্ম্য, ২০ দিনে ২১ চুরি-প্রশাসনের নজর কোথায়? টানা বৃষ্টি ও জলাবদ্ধতা: রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা স্থগিত বাংলাদেশে ফেসবুক-গুগলের অফিস না থাকায় নেই দায়বদ্ধতা প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী সেমিফাইনালে মেসিরা, বুধবার রাতে ইংল্যান্ডের বিরুদ্ধে মহারণ খেলতে নেমে ঘুরে বেড়ান! মেসির ‘অলস’ ফুটবলেই লুকিয়ে সাফল্যের রহস্য দুই দিন আরও বৃষ্টি, প্লাবিত ৭ জেলার নিম্নাঞ্চল প্রকৃতির দর্শন-প্রাচ্যসংঘের জ্ঞানযাত্রা রাতভর বৃষ্টিতে ডুবল ঢাকা

রাতভর বৃষ্টিতে ডুবল ঢাকা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:১৮:২৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ২১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের প্রথম কার্যদিবসেই ভোর থেকে টানা বৃষ্টিতে কার্যত স্থবির হয়ে পড়েছে রাজধানী ঢাকা। রোববার (১২ জুলাই) ভোর ৫টা থেকে শুরু হওয়া বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কোথাও হাঁটুপানি, কোথাও কোমরসমান পানি জমে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।

মিরপুর, মতিঝিল, নয়াপল্টন, বনানী, খিলক্ষেত, কাকলী, ঢাকা গেটসহ বিভিন্ন এলাকার সড়কে পানি জমে যাওয়ায় কর্মস্থলগামী মানুষ, শিক্ষার্থী, পথচারী ও যানবাহন চলাচলে ব্যাপক ভোগান্তি সৃষ্টি হয়েছে। অনেক সড়কে যানবাহনের গতি কমে যাওয়ায় দীর্ঘ যানজটও দেখা দিয়েছে।

এদিকে টানা ভারী বর্ষণের কারণে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাকলী র‍্যাম্পের নিচের অংশসহ রাজধানীর বিভিন্ন নিচু এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগ।

পুলিশের এক বার্তায় বলা হয়েছে, জলাবদ্ধতার কারণে সংশ্লিষ্ট সড়কগুলোতে যান চলাচল ধীরগতির হয়ে পড়েছে। বিশেষ করে কাকলী মোড়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নামা যানবাহন এবং নিচের সড়কে চলাচলকারী গাড়িগুলোকে অতিরিক্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে হচ্ছে।

এ পরিস্থিতিতে মোটরযান চালক ও পথচারীদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে পুলিশ। পাশাপাশি জলাবদ্ধ এলাকায় ধীরগতিতে গাড়ি চালানো, নিরাপদ দূরত্ব বজায় রাখা, সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহার এবং ট্রাফিক পুলিশের নির্দেশনা অনুসরণের আহ্বান জানানো হয়েছে।

এদিকে কয়েক দিনের টানা বর্ষণে দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতিরও অবনতি হয়েছে। বৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে গত ছয় দিনে চট্টগ্রাম বিভাগে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৮ লাখ ৬৭ হাজার মানুষ। এছাড়া টানা বর্ষণে চট্টগ্রাম অঞ্চলের ২৪২ কিলোমিটার সড়ক পানির নিচে তলিয়ে গেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে। ফলে জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাতভর বৃষ্টিতে ডুবল ঢাকা

সংবাদ প্রকাশের সময় : ১২:১৮:২৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬