ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্ত্রীর মান ভাঙাতে শাহজালালের দানবাক্সে চিঠি, মিলল চাকরির আবেদনও ঝুঁকির পাহাড়ে অনিশ্চিত জীবন, তবু ছাড়তে পারছেন না বসতি বিশ্বকাপ ফাইনালের মাঠের ঘাস বিক্রি! এক টুকরোর দাম ৪৩ হাজার টাকা ভাঙ্গায় বাসচাপায় নিহত ৫, বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল ৪ বাস বন্যা-পরবর্তী পুনর্বাসনই বড় চ্যালেঞ্জ: অনিন্দ্য ইসলাম অমিত টাঙ্গাইলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান, সাত দালালের কারাদণ্ড বন্যা মোকাবিলায় সমন্বিত পরিকল্পনা, উদ্ধারকাজে সেনাবাহিনী-বিজিবি মোতায়েন ৫ জেলার এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত সীমান্তে ফের পুশইনের চেষ্টা, গ্রামবাসী-বিজিবির বাধায় শূন্যরেখায় ৩ জন

স্ত্রীর মান ভাঙাতে শাহজালালের দানবাক্সে চিঠি, মিলল চাকরির আবেদনও

সিলেট ব্যুরো
  • সংবাদ প্রকাশের সময় : ০১:০৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্সে শুধু টাকা-পয়সাই নয়, জমা পড়ে মানুষের আশা-আকাঙ্ক্ষা, দুঃখ-কষ্ট আর ব্যক্তিগত প্রার্থনাও। এবার দানবাক্স খুলে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারের পাশাপাশি মিলেছে অসংখ্য চিঠি। কোথাও স্ত্রীর সঙ্গে অভিমান ভাঙানোর আকুতি, কোথাও চাকরির আবেদন, আবার কোথাও রাষ্ট্রীয় বিভিন্ন বিষয়ে দাবি তুলে ধরা হয়েছে।

শনিবার (১০ জুলাই) সকাল সাড়ে ১১টা থেকে প্রায় সাত ঘণ্টা ধরে মাজারের দানের ডেগ ও বাক্স খোলা এবং অর্থ গণনার কাজ চলে। ১৮ দিন পর খোলা দানবাক্স থেকে পাওয়া গেছে ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা, পাশাপাশি মিলেছে স্বর্ণালঙ্কার ও বিভিন্ন দেশের মুদ্রা।

তবে উপস্থিত লোকজনের সবচেয়ে বেশি আগ্রহ ছিল দানবাক্সে পাওয়া চিঠিগুলো নিয়ে।

চিঠিগুলোর কিছু লেখা হয়েছে মহান আল্লাহর কাছে, হযরত শাহজালাল (রহ.)-এর ওসিলায় ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার সমাধান কামনা করে। আবার কিছু চিঠি ছিল প্রধানমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর উদ্দেশ্যে।

দানবাক্সে পাওয়া একটি চিঠিতে আমিনুল নামের এক ব্যক্তি তার স্ত্রী মুন্নির সঙ্গে মনোমালিন্য দূর করে সুখী দাম্পত্য জীবন ফিরে পাওয়ার জন্য দোয়া চেয়েছেন।

আরেকটি চিঠিতে এক বেকার যুবক দীর্ঘদিন চাকরি না পাওয়ার কষ্টের কথা তুলে ধরে হযরত শাহজালাল (রহ.)-এর ওসিলায় মহান আল্লাহর কাছে একটি চাকরির জন্য প্রার্থনা করেছেন।

কয়েকটি চিঠিতে মাজার পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত, মোতাওয়াল্লী ও খাদেমদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এবং আয়-ব্যয়ের হিসাব প্রকাশের দাবি জানানো হয়েছে। হযরত শাহপরাণ (রহ.) ও হযরত বোরহান উদ্দিন (রহ.)-এর মাজার পরিচালনায়ও প্রশাসনিক তদারকি ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখা একটি চিঠিতে সিলেটের সাবেক জেলা প্রশাসক সারওয়ার আলমকে আবারও সিলেটে দায়িত্ব দেওয়ার দাবি জানানো হয়।

এছাড়া দানবাক্সে পাওয়া আরেকটি চিঠিতে শহীদ উসমান হাদী হত্যার বিচার এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবি তোলা হয়েছে।

স্থানীয় একটি খেলার মাঠ দখলমুক্ত করতে প্রশাসন ও বাণিজ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেও একটি আবেদন পাওয়া গেছে।

এ ছাড়া দানবাক্সে আরবি ও ইংরেজিতে লেখা কয়েকটি প্রশ্নপত্রও পাওয়া গেছে, যা উপস্থিতদের মধ্যে কৌতূহলের সৃষ্টি করে।

মাজার কর্তৃপক্ষের ভাষ্য, প্রতিবছরের মতো এবারও নগদ অর্থের পাশাপাশি মানুষের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক নানা প্রত্যাশা, অভিযোগ এবং প্রার্থনায় ভরে উঠেছে শাহজালাল (রহ.)-এর দানবাক্স।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্ত্রীর মান ভাঙাতে শাহজালালের দানবাক্সে চিঠি, মিলল চাকরির আবেদনও

সংবাদ প্রকাশের সময় : ০১:০৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬