ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দায়িত্বশীল চিকিৎসক থাকলে সীমিত জনবলেই মিলবে উন্নত স্বাস্থ্যসেবা বন্যাদুর্গত ১১ জেলায় উদ্ধার-ত্রাণে বিজিবি, ৯০ পয়েন্টে চলছে নজরদারি বর্জ্য থেকেই বিদ্যুৎ, ঢাকার দুই মেগা প্রকল্পে প্রধানমন্ত্রীর তাগিদ যশোরে হাসপাতালের ভেতরেই চোরচক্রের দৌরাত্ম্য, ২০ দিনে ২১ চুরি-প্রশাসনের নজর কোথায়? টানা বৃষ্টি ও জলাবদ্ধতা: রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা স্থগিত বাংলাদেশে ফেসবুক-গুগলের অফিস না থাকায় নেই দায়বদ্ধতা প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী সেমিফাইনালে মেসিরা, বুধবার রাতে ইংল্যান্ডের বিরুদ্ধে মহারণ খেলতে নেমে ঘুরে বেড়ান! মেসির ‘অলস’ ফুটবলেই লুকিয়ে সাফল্যের রহস্য দুই দিন আরও বৃষ্টি, প্লাবিত ৭ জেলার নিম্নাঞ্চল

বন্যাদুর্গত ১১ জেলায় উদ্ধার-ত্রাণে বিজিবি, ৯০ পয়েন্টে চলছে নজরদারি

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৫:৫১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ, চিকিৎসাসেবা এবং ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারসহ মানবিক সহায়তায় দেশের ১১ জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

রোববার (১২ জুলাই) বিজিবি সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা ও জামালপুরে বিজিবির সদস্যরা বেসামরিক প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গত এলাকায় মানুষকে উদ্ধার, নিরাপদ আশ্রয়ে স্থানান্তর, ত্রাণসামগ্রী বিতরণ, জরুরি চিকিৎসাসেবা প্রদান, ক্ষতিগ্রস্ত সড়ক যোগাযোগ পুনরুদ্ধার এবং ঝুঁকিপূর্ণ অবকাঠামো সুরক্ষায় বিজিবি সক্রিয় ভূমিকা পালন করছে।

বর্তমানে ১১ জেলার ৯০টি পয়েন্টে সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও মনিটরিং করছে বিজিবি। প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক উদ্ধার কার্যক্রম ও মানবিক সহায়তাও নিশ্চিত করা হচ্ছে।

বান্দরবানে ইতোমধ্যে বন্যাকবলিত বিভিন্ন এলাকা থেকে ১১৬ জন পর্যটকসহ ১২২টি পরিবারের ৬ শতাধিক মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। তাদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি ৪৮ জনকে জরুরি চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

এ ছাড়া বান্দরবান-রোয়াংছড়ি সড়কে পড়ে থাকা গাছ ও ধ্বংসাবশেষ অপসারণ করে যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারে কাজ করছে বিজিবি। একই সঙ্গে নাইক্ষ্যংছড়িতে ভূমিক্ষয়ের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে পড়া একটি স্টিল সেতু রক্ষায় জরুরি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে নিরলসভাবে দায়িত্ব পালন করছে বাহিনীটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বন্যাদুর্গত ১১ জেলায় উদ্ধার-ত্রাণে বিজিবি, ৯০ পয়েন্টে চলছে নজরদারি

সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৫:৫১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬