ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বাজেট অধিবেশনের সমাপ্তি, পাস হয়েছে ১০টি সরকারি বিল

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৯:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশন শেষ হয়েছে। বুধবার (১৫ জুলাই) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনের সমাপ্তিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের জারি করা সমাপ্তি-সংক্রান্ত আদেশ পাঠ করা হয়। এরপর আনুষ্ঠানিকভাবে অধিবেশন সমাপ্ত ঘোষণা করেন ডেপুটি স্পিকার।

সংসদ সচিবালয়ের তথ্যমতে, এ বাজেট অধিবেশনে মোট ২৬টি কার্যদিবস অনুষ্ঠিত হয়। বাজেটের ওপর সাধারণ আলোচনা চলে ১৪ কার্যদিবস, যার মোট সময় ছিল ৪৮ ঘণ্টা ৫১ মিনিট। আলোচনায় অংশ নেন ৩১৬ জন সংসদ সদস্য।

অধিবেশন চলাকালে ১০টি সরকারি বিল পাস হয়। কার্যপ্রণালী বিধির ৭১ বিধি অনুযায়ী জমা পড়া ৭১৫টি নোটিশের মধ্যে ২৪টি গৃহীত হয় এবং ২২টি নোটিশের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া ৭১(ক) বিধি অনুযায়ী ১২৫টি দুই মিনিটের নোটিশ এবং ১৩১ বিধি অনুযায়ী চারটি সিদ্ধান্ত প্রস্তাব আলোচনা ও নিষ্পত্তি করা হয়।

প্রধানমন্ত্রীর জন্য জমা পড়া ২৭৮টি প্রশ্নের মধ্যে ৩৫টির উত্তর টেবিলে উপস্থাপন করা হয়। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উদ্দেশে জমা পড়া ৫ হাজার ৩১টি প্রশ্নের মধ্যে ৩ হাজার ৪৭৪টির উত্তর দেওয়া হয়েছে।

এ অধিবেশনে সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটিসহ মোট ১১টি সংসদীয় কমিটি গঠন করা হয়। একই সঙ্গে কার্য উপদেষ্টা কমিটিও পুনর্গঠন করা হয়েছে।

অধিবেশন শেষে ডেপুটি স্পিকার দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। পরে রাষ্ট্রপতির আদেশ পাঠের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাজেট অধিবেশনের সমাপ্তি, পাস হয়েছে ১০টি সরকারি বিল

সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৯:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬