যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

- সংবাদ প্রকাশের সময় : ০১:৫৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
যশোরে রুবেল হোসেন (৩৬),নামে খাজুরা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদককে কুপিয়ে হত্যা করেছ । তিনি তেলি ধান্যপাড়া গ্রামের মোনতাজ সরদারের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাব্বি হোসেন, একই গ্রামের আব্দুর রউফের ছেলে তাকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে। ১৩ জুলাই (সোমবার) সকাল ১১টার দিকে, বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজার তেল পাম্পের পাশে।
নিহতের ভাই রাজিব হোসেন অভিযোগ করে জানান, পূর্ব শত্রুতার জেরে রাব্বি হোসেন ধারালো অস্ত্র দিয়ে রুবেল হোসেনের বুকে, পিঠে ও মুখে এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ১১টা ৫০ মিনিটে তাঁকে যশোর জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক কিসমোতারা বেগম তাঁকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
যশোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম জানিয়েছেন, হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে তৎপর রয়েছে।




















