ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বরিশাল ব্যুরো
  • সংবাদ প্রকাশের সময় : ১২:০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের গৌরনদীতে নারিকেল ও নিমগাছের চারা রোপণের মাধ্যমে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন। সোমবার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে বাটাজোর ইউনিয়নের নবখননকৃত সরিকল-বাটাজোর খালের তীরে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

স্থানীয়ভাবে ‘বাটাজোর খাল’ নামে পরিচিত এ খালটি বাটাজোর বাজারের পাশ দিয়ে প্রবাহিত হয়ে পূর্ব দিকে সরিকল নদীর সঙ্গে মিলিত হয়ে মিয়ারচর নদীতে গিয়ে পড়েছে।

প্রধানমন্ত্রী খালের পাড়ে পৌঁছালে স্থানীয় বাসিন্দারা তাকে স্বাগত জানান। জবাবে তিনি হাত নেড়ে গ্রামবাসীর শুভেচ্ছার জবাব দেন।

‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দিয়ে প্রধানমন্ত্রী প্রথমে একটি গাছের চারা রোপণ করেন। এ সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনও একটি গাছের চারা লাগান।

কর্মসূচিতে প্রধানমন্ত্রী বলেন, ‘শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ নয়। আজ এখানে আড়াই হাজার গাছের চারা রোপণ করা হবে। এগুলোর সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে।’

তিনি আরও বলেন, ‘একটি শিশুর জন্মের পর যেমন যত্ন নেওয়া হয়, তেমনি প্রতিটি চারাগাছেরও নিয়মিত পরিচর্যা করতে হবে। তাহলেই বৃক্ষরোপণের প্রকৃত সুফল পাওয়া যাবে।’

বৃক্ষরোপণ শেষে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।

পরে তিনি বাটাজোরে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেন। সেখানে উপকারভোগী পরিবারের নারী সদস্যদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার কথা রয়েছে।

গৌরনদীর কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী সড়কপথে বরিশাল শহরের উদ্দেশে রওনা হবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ১২:০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬