ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এস আলমপুত্রের বিলাসী আয়োজন: ১৭০ অতিথির ডিনারে ব্যয় আড়াই কোটি টাকা উন্নয়নের ছোঁয়া চায় দক্ষিণাঞ্চল এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা দায়িত্বশীল চিকিৎসক থাকলে সীমিত জনবলেই মিলবে উন্নত স্বাস্থ্যসেবা বন্যাদুর্গত ১১ জেলায় উদ্ধার-ত্রাণে বিজিবি, ৯০ পয়েন্টে চলছে নজরদারি বর্জ্য থেকেই বিদ্যুৎ, ঢাকার দুই মেগা প্রকল্পে প্রধানমন্ত্রীর তাগিদ যশোরে হাসপাতালের ভেতরেই চোরচক্রের দৌরাত্ম্য, ২০ দিনে ২১ চুরি-প্রশাসনের নজর কোথায়? টানা বৃষ্টি ও জলাবদ্ধতা: রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা স্থগিত বাংলাদেশে ফেসবুক-গুগলের অফিস না থাকায় নেই দায়বদ্ধতা প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী

বরিশাল সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নয়নের ছোঁয়া চায় দক্ষিণাঞ্চল

শাহ জালাল, বরিশাল
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৫৮:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বরিশাল সফরকে ঘিরে দক্ষিণাঞ্চলজুড়ে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা। রাজনৈতিক গুরুত্বের পাশাপাশি এ সফর থেকে উন্নয়নমূলক বিভিন্ন ঘোষণার আশায় দিন গুনছেন বরিশালসহ বৃহত্তর দক্ষিণাঞ্চলের মানুষ।

চলতি অর্থবছরের জাতীয় বাজেটে বরিশাল অঞ্চলের জন্য উল্লেখযোগ্য কোনো বড় প্রকল্প বা বরাদ্দ না থাকায় স্থানীয়দের মধ্যে হতাশা ছিল। তবে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সেই হতাশার জায়গায় নতুন আশাবাদ তৈরি হয়েছে। অনেকের প্রত্যাশা, দীর্ঘদিনের অবকাঠামোগত সংকট দূর করতে এ সফরে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা ঘোষণা আসতে পারে।

দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের দাবিগুলোর মধ্যে রয়েছে ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ছয় লেন মহাসড়ক নির্মাণ, বরিশাল-ভোলা সেতু বাস্তবায়ন এবং নদীবেষ্টিত এ অঞ্চলে শিল্পায়নের গতি বাড়ানো। স্থানীয় জনপ্রতিনিধিরাও এসব প্রকল্পের প্রয়োজনীয়তার কথা বিভিন্ন সময়ে তুলে ধরেছেন। ফলে প্রধানমন্ত্রীর সফরে এসব বিষয়ে অগ্রগতির ইঙ্গিত মিলতে পারে বলে আশা করছেন স্থানীয়রা।

একই সঙ্গে বরিশাল বিসিক শিল্পনগরীর সম্প্রসারণ, নতুন শিল্পপ্রতিষ্ঠান স্থাপন এবং পর্যটনকেন্দ্র কুয়াকাটার টেকসই উন্নয়নেও কার্যকর পদক্ষেপের দাবি উঠেছে। ব্যবসায়ী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের মতে, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে নতুন গতি আসবে।

নগর উন্নয়নও বরিশালবাসীর অন্যতম দাবি। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় ড্রেনেজ সংকট, জলাবদ্ধতা এবং ভাঙাচোরা সড়কের কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই এ সফরে নগর অবকাঠামো উন্নয়নের জন্য বিশেষ বরাদ্দ বা নতুন প্রকল্প ঘোষণার প্রত্যাশা রয়েছে।

রাজনৈতিকভাবেও বরিশালকে গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে বিবেচনা করা হয়। জাতীয় ও স্থানীয় নির্বাচনে এ অঞ্চলে বিএনপির শক্ত অবস্থানের কারণে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

দক্ষিণাঞ্চলের মানুষের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এবারের বরিশাল সফর কেবল রাজনৈতিক কর্মসূচিতে সীমাবদ্ধ থাকবে না; বরং দীর্ঘদিনের উন্নয়নবঞ্চনার অবসান ঘটাতে বাস্তবসম্মত ও কার্যকর উদ্যোগের সূচনা করবে।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ সোমবার (১৩ জুলাই) প্রথমবারের মতো বরিশাল সফরে আসছেন। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত ৪ ফেব্রুয়ারি তিনি বরিশালের বেলস পার্ক মাঠে এক নির্বাচনী জনসভায় বক্তব্য দেন। এর আগে ২০০৬ সালের ১৪ মে তিনি একবার বরিশাল সফর করেছিলেন।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মাদ শহীদউল্লাহ বলেন, আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে। তাঁর এ সফর দক্ষিণাঞ্চলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।

কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও বরিশাল জেলা (দক্ষিণ) যুবদলের সাধারণ সম্পাদক এইচ এম তসলিম বলেন, প্রধানমন্ত্রী বরিশালে কোনো জনসভা করবেন না। তিনি জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নেবেন। তাই তাকে স্বাগত জানাতে সড়কের দুই পাশে ব্যাপক মানুষের সমাগম হবে।

বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক এনামুল হাসান তাসনিম বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ছাত্রদল সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। সাংগঠনিক সভায় শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা তাঁর সামনে তুলে ধরা হবে। একই দিন এইচএসসি পরীক্ষা থাকায় পরীক্ষার্থীদের যেন কোনো ধরনের ভোগান্তি না হয়, সে লক্ষ্যে আমাদের নেতাকর্মীরা দায়িত্ব পালন করবেন।

সফরস্থল নিয়মিত পরিদর্শন করছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন এবং বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান।

এ বিষয়ে বিসিসি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, প্রধানমন্ত্রী হওয়ার পর এটিই তারেক রহমানের প্রথম বরিশাল সফর। বরিশালবাসী তাকে বরণ করে নিতে প্রস্তুত।

তিনি বলেন, বরিশালের প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প-ছয় লেন সড়ক, রেললাইন ও ভোলা-বরিশাল সেতুর বিষয়টি তিনি অবগত আছেন। সাংগঠনিক সভায় আমরা আরও কিছু বিষয় তাঁর কাছে তুলে ধরব। এছাড়া তিনি সাগরদী খালপাড়ে বৃক্ষরোপণ করবেন। সে লক্ষ্যে সব প্রস্তুতি প্রায় শেষ।

বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেন, ১৩ জুলাই (সোমবার) সকালে প্রধানমন্ত্রী ঢাকা থেকে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা হবেন। সফরকালে তিনি গৌরনদীর বাটাজোড় এবং বরিশাল নগরীর ত্রিশ গোডাউন বধ্যভূমি-সংলগ্ন এলাকায় পৃথক দুটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। দুপুরে সার্কিট হাউসে বিরতির পর বেলা ৩টায় বরিশাল শিল্পকলা একাডেমিতে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নয়নের ছোঁয়া চায় দক্ষিণাঞ্চল

সংবাদ প্রকাশের সময় : ১২:৫৮:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬