ঢাকা ১২:০৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চলতি অর্থবছরে ৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী

শাহ জালাল, বরিশাল
  • সংবাদ প্রকাশের সময় : ১২:০১:২৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে চলতি ২০২৬-২৭ অর্থবছরে দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এ কর্মসূচির জন্য নতুন অর্থবছরের বাজেটে প্রয়োজনীয় বরাদ্দও রাখা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সকালে বরিশালের গৌরনদীতে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে বিএনপি প্রতিশ্রুতি দিয়েছিল সরকার গঠন করতে পারলে ধাপে ধাপে দেশের ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী ইতোমধ্যে কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

তিনি জানান, দেশের প্রতিটি উপজেলায় প্রাথমিকভাবে সাত হাজার পরিবারের নারী সদস্যদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে। আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে চার কোটি পরিবারের নারী সদস্য এই সুবিধার আওতায় আসবেন।

তারেক রহমান বলেন, জনগণের সমর্থন থাকলে বিএনপি দেশের স্বার্থে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করে কাজ চালিয়ে যাবে।

নারী শিক্ষার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রথম থেকে একাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করেছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার প্রথম শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত নারীদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করবে। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি।

এর আগে সকাল ১০টার দিকে বরিশালের গৌরনদী উপজেলায় পৌঁছে বাটাজোর ইউনিয়নের নবখননকৃত সরিকল খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ স্থানীয় নেতারা তাকে স্বাগত জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চলতি অর্থবছরে ৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ১২:০১:২৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬