ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

৫ নদীর পানি বিপৎসীমার ওপরে

নতুন করে আরও ১২ জেলায় বন্যা সতর্কতা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৩০:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি অব্যাহত রয়েছে। এ অবস্থায় আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে নতুন করে আরও কয়েকটি জেলায় স্বল্পমেয়াদি বন্যা বা বিদ্যমান পরিস্থিতির অবনতির আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

রোববার (১২ জুলাই) প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, বর্তমানে পাঁচটি নদী পর্যবেক্ষণ স্টেশনে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এগুলো হলো— বান্দরবানের সাঙ্গু নদী, চট্টগ্রামের দোহাজারী পয়েন্ট, সুনামগঞ্জের মারকুলিতে কুশিয়ারা নদী, সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদী এবং নেত্রকোণার কলমাকান্দায় সোমেশ্বরী নদী।

পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দক্ষিণ-পূর্বাঞ্চলের ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি, উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ, এবং উত্তরাঞ্চলের নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে অথবা বিদ্যমান বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি ঘটতে পারে।

তবে কিছু এলাকায় পরিস্থিতির উন্নতিরও আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। আগামী ২৪ ঘণ্টায় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সাঙ্গু ও মাতামুহুরী নদী এবং মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু ও খোয়াই নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৫ নদীর পানি বিপৎসীমার ওপরে

নতুন করে আরও ১২ জেলায় বন্যা সতর্কতা

সংবাদ প্রকাশের সময় : ০১:৩০:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬