ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে বিএনপির সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: কংগ্রেসের নিয়ন্ত্রণ নির্ধারণে কোন আসনগুলো গুরুত্বপূর্ণ? পুকুরের জমি ভরাট করে প্লট বিক্রি, রাজস্ব ফাঁকির শঙ্কা ১০ কোটি টাকা হামলার আশঙ্কা, উদ্বোধনের আগেই স্থগিত জাতীয় চার নেতার প্রদর্শনী অবরোধে অবরুদ্ধ সাজেক, খাদ্যসংকটে স্থানীয়রা এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ বর্ণাঢ্য আয়োজনের সমাপ্ত ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্ট যশোরে আ’লীগের ‘নাশকতার বিরুদ্ধে’ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের মিছিল বিসিডিএস সভাপতিকে মুঠোফোনে হুমকি, পদ বাগিয়ে নেওয়ার চেষ্টা! তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা অর্থায়নে আবেদন চলছে, শেষ সময় ৩০ নভেম্বর

বিমানবন্দরে আটক আওয়ামী লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:২৮:০৬ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ ৩৪৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুর মহানগর আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিনকে আটক করেছে পুলিশ। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে বিদেশে যাওয়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

কাজী আলিম উদ্দিন বুদ্দিন শহরের উত্তর ছায়াবীথি নয়াবাড়ি এলাকার বাসিন্দা। তিনি প্রয়াত কাজী সিরাজ উদ্দিন ছেলে এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের সদস্য।

গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (সদর জোন) মো. মাসুদুর রহমান জানান, রোববার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কাজী আলিম উদ্দিন বুদ্দিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশের বাইরে (থাইল্যান্ড) যাওয়ার চেষ্টা করেন। এ সময় ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করার পর গাজীপুর মহানগর পুলিশকে খবর দেয়। পরে তাকে মহানগরের বাসন থানায় হস্তান্তর করা হয়।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, রোববার বিকেলে কাজী আলিম উদ্দিন উদ্দিনকে ঢাকা থেকে গাজীপুরে আনা হচ্ছে। বাসন থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিমানবন্দরে আটক আওয়ামী লীগ নেতা

সংবাদ প্রকাশের সময় : ০৬:২৮:০৬ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪