ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউপি নির্বাচন সামনে রেখে ইসির তোড়জোড় হামের টিকাকাণ্ডে অন্তর্বর্তী সরকারের দায় খুঁজতে তদন্ত কমিশন চুরির বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা অনুমোদনহীন প্ল্যান্টে হেভি ক্রুড আমদানির অনুমতি চায় সুপার পেট্রোকেমিক্যাল পিএসসি সংস্কারসহ ১৩ দফা দাবি শিবিরের, নিয়োগে দলীয় প্রভাব বন্ধের আহ্বান তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে পাল্টাপাল্টি দখলের অভিযোগ অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ:ডাচ-বাংলার ৯ জনের বিরুদ্ধে মামলা যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের অনুমতিতে অপেক্ষা ১০ বছর, কঠোর হচ্ছে অভিবাসন নীতি ৭ নভেম্বর উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী মহেশপুর সীমান্তের ধানক্ষেতে নারীর মরদেহ, পরিচয় মিলেছে যশোরে

বালুবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ৬

ফেনী প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:০৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪ ২৩৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেনীর মুহুরীগঞ্জে বালুবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা দেওয়ার ঘটনায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ৬ জনের মৃত্যু হলো।
শুক্রবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ৮র দিকে এই দুর্ঘটনা ঘটে। এর আগে এ ঘটনায় দুইজনের মৃত্যু হয়।

নিহতরা হলো-বরিশালের উজিরপুর এলাকার আবুল হাওলাদের ছেলে মো. মিজান (৩২) এবং কুমিল্লার মো. আশিক, মো. আবুল খায়ের,রিফাত, দ্বীন মোহাম্মদ, সাজ্জাদ।

স্থানীয়দের অভিযোগ, ট্রেন চলাচলের সময় গেট না ফেলায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

জানা যায়, ফেনী সদর উপজেলার পূর্ব ফাজিলপুর মুহুরীগঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকায় সকাল সাড়ে ৮টার দিকে গেটম্যান ছিলো না। এ সময় বালুবাহী ট্রাক রেল লাইনে উঠে পড়ে। তখন চট্টগ্রামগামী মেইল ট্রেন রেলক্রসিং অতিক্রম করার সময় ট্রাকে ধাক্কা দেয়।

ছাগলনাইয়া থানার ওসি মো. হাসান ইমাম জানান, বালুবাহী ট্রাক রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কা লাগে। এতে এই পর্যন্ত ৬ জন নিহত হয়েছে। তাদের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বালুবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ৬

সংবাদ প্রকাশের সময় : ০৯:০৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪