ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউপি নির্বাচন সামনে রেখে ইসির তোড়জোড় হামের টিকাকাণ্ডে অন্তর্বর্তী সরকারের দায় খুঁজতে তদন্ত কমিশন চুরির বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা অনুমোদনহীন প্ল্যান্টে হেভি ক্রুড আমদানির অনুমতি চায় সুপার পেট্রোকেমিক্যাল পিএসসি সংস্কারসহ ১৩ দফা দাবি শিবিরের, নিয়োগে দলীয় প্রভাব বন্ধের আহ্বান তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে পাল্টাপাল্টি দখলের অভিযোগ অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ:ডাচ-বাংলার ৯ জনের বিরুদ্ধে মামলা যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের অনুমতিতে অপেক্ষা ১০ বছর, কঠোর হচ্ছে অভিবাসন নীতি ৭ নভেম্বর উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী মহেশপুর সীমান্তের ধানক্ষেতে নারীর মরদেহ, পরিচয় মিলেছে যশোরে

ফার্নিচার পল্লীতে ভয়াবহ আগুন

মোঃ মাছুম মিয়া, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৩:২৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪ ২৪৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফার্নিচার পল্লীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের গোলাকান্দাইল চৌরাস্তার পাশে ফার্নিচার পল্লীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৯ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বুধবার দুপুরে ফার্নিচার পল্লীতে একটি বৈদ্যুতিক মিটারে বিকট শব্দ হয়। পরে ফার্নিচার পল্লীতে থাকা একটি লেপ তোষকের দোকানে আগুন লেগে যায়। পরে আগুনের লেলিহান শিখা পুরো ফার্নিচার পল্লীতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কাঞ্চন ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট টানা এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। ততক্ষনে প্রায় ৯টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

আড়াইহাজার ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার রবিউল হাসান বলেন, ফার্নিচার পল্লীতে আগুনের খবর পেয়ে কাঞ্চন ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রেন আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় ফার্নিচার পল্লীর কয়েকজন মালিক, শ্রমিক আহত হন। সঠিক তদন্দের পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফার্নিচার পল্লীতে ভয়াবহ আগুন

সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৩:২৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪