ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে শিশুদের জন্য বিনামূল্যে বিশেষ চিকিৎসা ক্যাম্প শীতের সবজিতে নামছে দাম, বাজারজুড়ে স্বস্তি এখনো অসম্পূর্ণ সাবেক স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, থানায় আত্মসমর্পণ স্বামীর বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন করবেন কীভাবে নারীর নেতৃত্ব বিকাশে সমান সুযোগ দেওয়ার আহ্বান জুবাইদার পার্বত্য মন্ত্রণালয়ে দুর্নীতির খতিয়ান তলব, দুই আমলের অনিয়ম খুঁজছে সংসদীয় কমিটি ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্প, বদলাতে পারে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি পর্তুগালের জার্সিতে রোনাল্ডোর পাঁচ রেকর্ড, ভাঙা কি অসম্ভব? রাতে দাঁতে তীব্র ব্যথা? চিকিৎসকের কাছে যাওয়ার আগে যা করবেন একাদশে ভর্তি শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধন শুরু ১২ নভেম্বর

পুকুরে গোসলে নেমে ভাই-বোনের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪ ২২৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁদপুরের হাজীগঞ্জের দ্বাদশ গ্রাম ইউনিয়নের কিত্তনখোলা বড় বাড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেলো দুই ভাই-বোন। মৃতরা হলো- ওমর ফারুক (৬) ও ফাইজা (৮)।

শুক্রবার (১৪ মে) । নিহতরা কামাল হোসেনের সন্তান। ফাইজা স্থানীয় একটি মাদ্রাসার তৃতিয় শ্রেণী, আর ওমর ফারুক পাশের কাপাইকাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও অফিসার ইনচার্জ।

বড় বাড়ির সফিক জানান, শুক্রবার (১৪ জুন) সবার অগোচরে শিশুরা বাড়ির পুকুরে নেমে নিখোঁজ হয়। পরে আমরা খুঁজে পানি থেকে তুলে হাসপাতালে পাঠিয়ে দেই।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ফারহানা হোসেন জানান, হাসপাতালে আসার অনেক আগেই শিশু দু’টির মৃত্যু হয়েছে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ এর সত্যতা নিশ্চিত করে জানান, পানিতে ডুবে ভাই বোন মারা যাওয়ার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পুকুরে গোসলে নেমে ভাই-বোনের মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪