ঢাকা ০৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেঙ্গু: সেপ্টেম্বর-অক্টোবরে ৩২২ জনের প্রাণহানি জামালপুরে তামাক চাষ পরিহার করে বিকল্প ফসল চাষে উদ্বুদ্ধ করতে কর্মশালা গ্রাম পুলিশ তৃণমূল পর্যায়ের সরকার: জহির উদ্দিন স্বপন দুই ঈদে টানা ছুটি, ২০২৭ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি ঝালকাঠিতে পলিটেকনিকের ভিত্তিপ্রস্তর, দক্ষ জনশক্তি গড়ার প্রত্যাশা আন্তর্জাতিক ফুটবলকে বিদায় রোনাল্ডোর, সেভেন যুগের অবসান চিকিৎসক, নার্স নাকি দালাল—চেনা দায়, বললেন দুদক চেয়ারম্যান ২০২৪ সালের মতোই ষড়যন্ত্রকারীদের জবাব দেবে জনগণ: প্রধানমন্ত্রী জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষ: আরোহী নিহত ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি ইলেকট্রনিক্স পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

জামালপুরে তামাক চাষ পরিহার করে বিকল্প ফসল চাষে উদ্বুদ্ধ করতে কর্মশালা

জামালপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:১৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরে তামাক চাষ পরিহার করে বিকল্প ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে দিনব্যাপী কর্মশালা ও বীজ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫নভেম্বর)দুপুরে জামালপুর সদর উপজেলার তুলশীরচর ফ্লাড সেন্টারে উপজেলা পরিষদের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে তিন শতাধিক কৃষক অংশ নেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসনীন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জামালপুরের উপপরিচালক মোহাম্মদ আলম শরীফ খান, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বাগত সাহা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. এমদাদুল হক, অতিরিক্ত উপপরিচালক দিলরুবা ইয়াসমিনসহ অন্যরা।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট ওয়ারেছ আলী মামুন এমপি বলেন, তামাক মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। কৃষকদের স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে তামাক চাষ পরিহার করে বিকল্প ফসল চাষে এগিয়ে আসতে হবে। এ সময় তিনি ভুট্টা ও সরিষাসহ লাভজনক বিকল্প ফসল চাষে কৃষকদের পরামর্শ দেন।

কর্মসূচির অংশ হিসেবে তুলসীরচর ও লক্ষ্মীরচর ইউনিয়নের দুটিতে ৩০০ জন তামাক চাষির মধ্যে প্রণোদনা হিসেবে ভুট্টা ও সরিষার ফসলের বীজ বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জামালপুরে তামাক চাষ পরিহার করে বিকল্প ফসল চাষে উদ্বুদ্ধ করতে কর্মশালা

সংবাদ প্রকাশের সময় : ০৫:১৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬