ঢাকা ০৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে পলিটেকনিকের ভিত্তিপ্রস্তর, দক্ষ জনশক্তি গড়ার প্রত্যাশা আন্তর্জাতিক ফুটবলকে বিদায় রোনাল্ডোর, সেভেন যুগের অবসান চিকিৎসক, নার্স নাকি দালাল—চেনা দায়, বললেন দুদক চেয়ারম্যান ২০২৪ সালের মতোই ষড়যন্ত্রকারীদের জবাব দেবে জনগণ: প্রধানমন্ত্রী জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষ: আরোহী নিহত ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি ইলেকট্রনিক্স পণ্য পেলেন চট্টগ্রামের রীমা পিকআপের বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জেরে নাহিদ ইসলামকে লিগ্যাল নোটিশ শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জামিনের দিনেই নতুন বিতর্কে পরীমনি, আদালত প্রাঙ্গণ থেকে ফেসবুক পোস্ট

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় রোনাল্ডোর, সেভেন যুগের অবসান

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক ভিডিওবার্তায় জাতীয় দলের জার্সি তুলে রাখার সিদ্ধান্তের কথা জানান তিনি।

রোনাল্ডো জানিয়েছেন, নভেম্বরের আন্তর্জাতিক বিরতি শেষ হওয়ার পর পর্তুগাল জাতীয় দলের হয়ে আর খেলবেন না। দেশের সাত নম্বর জার্সি ফিরিয়ে দেওয়ার সময় এসেছে বলেও উল্লেখ করেন তিনি। এর মধ্য দিয়ে পর্তুগালের হয়ে তাঁর ২৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি ঘটতে যাচ্ছে।

পর্তুগালের হয়ে এখন পর্যন্ত ২৩৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন রোনাল্ডো। গোল করেছেন ১৪৬টি। জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলা ও সর্বোচ্চ গোলের রেকর্ড—দুটিই তাঁর দখলে। ২০১৬ সালে পর্তুগালকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং ২০১৯ সালে উয়েফা নেশনস লিগ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় রোনাল্ডোর, সেভেন যুগের অবসান

সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬