ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই ঈদে টানা ছুটি, ২০২৭ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি ঝালকাঠিতে পলিটেকনিকের ভিত্তিপ্রস্তর, দক্ষ জনশক্তি গড়ার প্রত্যাশা আন্তর্জাতিক ফুটবলকে বিদায় রোনাল্ডোর, সেভেন যুগের অবসান চিকিৎসক, নার্স নাকি দালাল—চেনা দায়, বললেন দুদক চেয়ারম্যান ২০২৪ সালের মতোই ষড়যন্ত্রকারীদের জবাব দেবে জনগণ: প্রধানমন্ত্রী জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষ: আরোহী নিহত ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি ইলেকট্রনিক্স পণ্য পেলেন চট্টগ্রামের রীমা পিকআপের বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জেরে নাহিদ ইসলামকে লিগ্যাল নোটিশ শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঝালকাঠিতে পলিটেকনিকের ভিত্তিপ্রস্তর, দক্ষ জনশক্তি গড়ার প্রত্যাশা

ঝালকাঠি প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:০০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠিতে কারিগরি শিক্ষার সুযোগ সম্প্রসারণে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের নির্মাণকাজের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) শহরতলীর প্রতাপ এলাকায় প্রতিষ্ঠানটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ২০২৮ সালের মধ্যে নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদার ড. এস এম জিয়াউদ্দিন হায়দার এবং ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য মিজ ইসরাত সুলতানা ইলেন ভূট্টো।

এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বশির গাজী এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী স্নেহলতা রায়সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, এ প্রতিষ্ঠান থেকে স্থানীয় শিক্ষার্থীরা জ্ঞানভিত্তিক কারিগরি শিক্ষা অর্জনের সুযোগ পাবে। এর মাধ্যমে দেশে ও বিদেশে কর্মসংস্থানের পথ তৈরি হবে। পাশাপাশি দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং এলাকার শিক্ষার মানোন্নয়নেও প্রতিষ্ঠানটি ভূমিকা রাখবে।

সংশ্লিষ্টরা আশা করছেন, পলিটেকনিক ইনস্টিটিউটটি চালু হলে ঝালকাঠি ও আশপাশের এলাকার শিক্ষার্থীদের কারিগরি শিক্ষা নিতে দূরবর্তী জেলায় যেতে হবে না। স্থানীয় পর্যায়েই উচ্চতর কারিগরি শিক্ষার সুযোগ তৈরি হবে, যা দক্ষ জনশক্তি গঠন ও কর্মসংস্থান সম্প্রসারণে সহায়ক হতে পারে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঝালকাঠিতে পলিটেকনিকের ভিত্তিপ্রস্তর, দক্ষ জনশক্তি গড়ার প্রত্যাশা

সংবাদ প্রকাশের সময় : ০৫:০০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬