ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান হলেন তামিম ইকবাল বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো, দীর্ঘ বিরতিতে প্রশ্ন ফুটবলারদের প্রস্তুতি নিয়ে বিতর্কের কেন্দ্রেও আকাশছোঁয়া আয়, ফিফা সভাপতির বেতন কত? শাহবাগের অবরোধ প্রত্যাহার, শিক্ষার্থীদের আলটিমেটাম বাজেট অধিবেশনের সমাপ্তি, পাস হয়েছে ১০টি সরকারি বিল মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন হবে: মাহদী আমিন মানব পাচার ও চোরাচালান দমনে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণহত্যায় জড়িত কাউকে ছাড় নয়: চিফ প্রসিকিউটর

পাবনায় দুইজন ভুয়া সেনা কর্মকর্তা আটক

মাসুদ রানা, পাবনা
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৫৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ ১৯৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনায় সেনাবাহিনীর কর্নেল ও জুনিয়র কমিশন্ড অফিসার (জেওসি) পরিচয় দেওয়া দুই প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জেলা প্রশাসনের কর্মকর্তারা।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে পাবনা জেলা প্রশাসক কার্যালয় সেনা কর্মকর্তা পরিচয়ে অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টাকালে ওই দুই ভুয়া সেনা কর্মকর্তাকে আটক করা হয়।

এ সময় জেলা প্রশাসক মফিজুল ইসলাম বলেন, হাসিব রহমান নামে এক ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর কর্নেল এবং অপর এক ব্যক্তি মেহেদী হাসান নিজেকে জেওসি পরিচয় দিয়ে পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলনের অনুমতি চান। সন্দেহ হলে তিনি সেনাবাহিনীকে খবর দেন। সেনাসদস্যরা ঘটনাস্থলে এসে এ দুজনকে ভুয়া বলে শনাক্ত করেন। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।

আটক ভুয়া কর্নেল হাসিব রহমান ঢাকার মোহম্মদপুরের হাবিবুর রহমানের ছেলে এবং ভুয়া জেওসি মেহেদী হাসান ফরিদপুরের নাগরকান্দা ইউনিয়নের রসুলপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, সেনা কর্মকর্তা পরিচয় দেওয়া দুই প্রতারককে আটকের খবর জেলা প্রশাসক কার্যালয় থেকে দেয়। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলা আইনি কার্যক্রম চলমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পাবনায় দুইজন ভুয়া সেনা কর্মকর্তা আটক

সংবাদ প্রকাশের সময় : ১১:৫৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪