ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউপি নির্বাচন সামনে রেখে ইসির তোড়জোড় হামের টিকাকাণ্ডে অন্তর্বর্তী সরকারের দায় খুঁজতে তদন্ত কমিশন চুরির বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা অনুমোদনহীন প্ল্যান্টে হেভি ক্রুড আমদানির অনুমতি চায় সুপার পেট্রোকেমিক্যাল পিএসসি সংস্কারসহ ১৩ দফা দাবি শিবিরের, নিয়োগে দলীয় প্রভাব বন্ধের আহ্বান তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে পাল্টাপাল্টি দখলের অভিযোগ অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ:ডাচ-বাংলার ৯ জনের বিরুদ্ধে মামলা যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের অনুমতিতে অপেক্ষা ১০ বছর, কঠোর হচ্ছে অভিবাসন নীতি ৭ নভেম্বর উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী মহেশপুর সীমান্তের ধানক্ষেতে নারীর মরদেহ, পরিচয় মিলেছে যশোরে

ধানের চাতালে বয়লার বিস্ফোরণ, শিশুসহ নিহত ২

মাসুদ রানা, পাবনা
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:০৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪ ২৭৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার ফরিদপুরে চালকলে বয়লার বিস্ফোরণে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাশিপুর গ্রামের জাহাঙ্গীরের ধানের চাতালে এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলো- চালকলের মালিক জাহাঙ্গীর আলম (৩৭) ও নারী শ্রমিক পাখি খাতুনের শিশু সন্তান তারেক হোসেন (৫)।

জানা গেছে, পাবনা জেলার ফরিদপুর থানার কাশিপুর গ্রামের জাহাঙ্গীরের ধানের চাতালে ধান সিদ্ধ করার সময় ব্রয়লার বিস্ফোরণের ঘটনা হয়। এসময় চাতালের মালিক জাহাঙ্গীর আলমের শরীর ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। অপরজন নারী শ্রমিক পাখি খাতুনের শিশু সন্তান তারেক হোসেনের গায়ে বিস্ফোরিত বয়লারের টুকরা পরলে সে গুরুতর আহত হয়। তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফরিদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, বয়লার বিস্ফোরণে চাতালের মালিকের শরীর ছিন্নবিচ্ছিন্ন হয়ে মৃত্যু হয়েছে। এছাড়া একটি শিশু হাসপাতালে মারা যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ধানের চাতালে বয়লার বিস্ফোরণ, শিশুসহ নিহত ২

সংবাদ প্রকাশের সময় : ০৪:০৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪