ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাসের হার নয়, শিক্ষার প্রকৃত মান যাচাইয়ে বছরভিত্তিক মূল্যায়নের প্রস্তাব মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময়সীমা ১৫ নভেম্বর মহাষষ্ঠীতে শুরু শারদীয় দুর্গাপূজা জুলাই আন্দোলনে বিতর্কিত ভূমিকা, বাধ্যতামূলক অবসরে ১৪৭ পুলিশ কর্মকর্তা পূজার ছুটির আগেই খুলল সাজেক, ভ্রমণে বাধা নেই বেড়ানোর কথা বলে নৌকায় স্ত্রীকে হত্যা, খালে বস্তাবন্দি মরদেহ নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা, শরীরে পাঁচ গুলির চিহ্ন মোদীর মন্ত্রিসভায় বড় রদবদলের জল্পনা, পূর্ণ হতে পারে ৮১ সদস্যের কোটা ড্রেনের পাশে পড়ে ছিল নবজাতক, অতঃপর পাবনায় বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত, নারীর অবদান ও অধিকার সুরক্ষার আহ্বান

ড. ইউনূস-শাহবাজ ফোনালাপে দ্বিপাক্ষিক সহযোগিতার আশ্বাস

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪ ২৩৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সাথে ফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ফোনালাপে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন তিনি।

শুক্রবার (৩০ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে উভয় নেতার ফোনালাপের বিষয়টি নিশ্চিত করা হয়। একই সাথে সমৃদ্ধির জন্য পাকিস্তান ও বাংলাদেশ ঘনিষ্ঠভাবে কাজ করবে বলে উভয় নেতা সম্মত হন।

ফোনালাপে সারাদেশে চলমান বন্যায় হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে সমবেদনা জানানোর পাশাপাশি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ড. ইউনূসের অবদানের ভূয়সী প্রশংসা করেন শাহবাজ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুজ্জীবিত করার গুরুত্বের ওপর জোর দেন শাহবাজ শরিফ। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক, ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধন উল্লেখ করে প্রধানমন্ত্রী শাহবাজ উভয় দেশের বাণিজ্যিক সম্পর্ক, সাংস্কৃতিক আদান-প্রদান এবং উভয় দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরো জোরদারের বিষয়েও গভীর ইচ্ছা প্রকাশ করেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ঢাকা ও ইসলামাবাদের মধ্যে পররাষ্ট্রভিত্তিক পরামর্শ এবং যৌথ অর্থনৈতিক কমিশনের মতো প্রক্রিয়া পুনরায় শুরুর প্রয়োজনীয়তার ওপর জোর দেন। সার্ক প্রক্রিয়াকে পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন তিনি।

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, তিনি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সম্পর্ক জোরদার করতে সার্ককে একটি শীর্ষ আঞ্চলিক ফোরাম হিসেবে পুনরুজ্জীবিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি নিয়মিত সার্ক সম্মেলন আয়োজনের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং যত তাড়াতাড়ি সম্ভব সার্ক রাষ্ট্রের প্রধানদের মধ্যে একটি সংক্ষিপ্ত বৈঠকের আয়োজনের ওপর জোর দেন।

ফোনালাপকলে ড.ইউনূসও দু’দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক এবং জনগণের মধ্যে সংযোগ জোরদার করারও আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ড. ইউনূস-শাহবাজ ফোনালাপে দ্বিপাক্ষিক সহযোগিতার আশ্বাস

সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪