ঢাকা ১১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিলবোর্ডের ফাঁদে কাটা পড়ল মহাসড়কের গাছ জীবন্ত কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, আটক যুবক দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় বিশ্বকাপ চলাকালীন নেপালকে নিষিদ্ধ করল ফিফা শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু ঢাকা-বেইজিং সম্পর্ক জোরদারে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই নকআউট পর্বে জায়গা নিশ্চিত করছে বড় দলগুলো, বিদায় অনেকের পাবনায় হত্যা চেষ্টা মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র দুই শিশুকে বাঁচাতে গিয়ে মৃত্যু! পুকুরে ডুবে ৩ প্রাণহানি রায়পুরে মা-দুই মেয়েকে কুপিয়ে হত্যা, গণপিটুনির শিকার যুবকের মৃত্যু

টাঙ্গাইল পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:০৩:২৮ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪ ২৬১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইল জেলা পুলিশের পরিচালনায় পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২৮ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। (১১ মার্চ) সোমবার পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠানের শুরুতে অতিথিগণকে ফুলেল শুভেচ্ছা জানান শিক্ষার্থীরা।

এরপর জাতীয় পতাকা উত্তোলন, বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে মনোমুগ্ধকর কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন অতিথিগণ।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সরকার মোহাম্মদ কায়সার বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরফুদ্দিন (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ সরোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল মামুন (ডিএসবি), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সোহেল রানা, ডিএসবি’র ডিআইও ওয়ান মোঃ হারেচ আলী মিয়া, সদর থানার ওসি মোঃ লোকমান হোসেন’সহ অন্যান্যরা। পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কাদের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। খেলা পরিচালনায় ছিলেন সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুস, সিনিয়র শিক্ষক আব্দুল গফুর ও সহকারী শিক্ষক মোঃ আব্দুল করিম। সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ।

উপস্থাপনা করেন সহকারী শিক্ষক তানজিয়া আক্তার। এ সময় আরো উপস্থিত ছিলেন পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাগণ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী, শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থী’সহ অভিভাবকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টাঙ্গাইল পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা

সংবাদ প্রকাশের সময় : ০৮:০৩:২৮ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪