ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম পরিবর্তন, বাদ জাতীয় চার নেতার নাম বিএনপি আওয়ামী লীগ পুনর্বাসনের প্রকল্প নিয়েছে: নাহিদ ইসলাম হামের উপসর্গ নিয়ে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩১৪ যমুনার দুর্গম চরে হেকমতের হুমকিতে অবরুদ্ধ পরিবার, নিরাপত্তাহীনতায় দিন কাটছে হয়রানি না থাকলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম: মাসুদুজ্জামান ঝালকাঠিতে শিশুদের জন্য বিনামূল্যে বিশেষ চিকিৎসা ক্যাম্প শীতের সবজিতে নামছে দাম, বাজারজুড়ে স্বস্তি এখনো অসম্পূর্ণ সাবেক স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, থানায় আত্মসমর্পণ স্বামীর বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন করবেন কীভাবে নারীর নেতৃত্ব বিকাশে সমান সুযোগ দেওয়ার আহ্বান জুবাইদার

এক ডজন ডিমসহ ৬৫০ টাকায় পাওয়া যাবে ১০ পণ্য

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:০৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ ২১৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাজারে নিত্যপণ্যের দামে নাজেহাল ক্রেতারা। কাঁচামরিচ ৪০০ থেকে ৬০০ টাকা কেজি দরে কিনতে হচ্ছে। পেঁয়াজ ১১০ থেকে ১১৫ টাকা। মুরগি ও মাছের দামও বাড়তি। এমন অবস্থায় ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রি শুরু করেছে সরকার। ওএমএস কর্মসূচির আওতায় ট্রাকসেলের মাধ্যমে ৬৫০ টাকায় ১০টি কৃষিপণ্য ক্রেতাদের হাতে তুলে দেয়া হচ্ছে।

রাজধানীর ২০টি স্থানে ন্যায্যমূল্যে এসব সবজি বিক্রি শুরু করেছে সরকার। পণ্যগুলোর মধ্যে রয়েছে- ৫ কেজি আলু ১৫০ টাকা, এক ডজন ডিম ১৩০ টাকা, এক কেজি পেঁয়াজ ৭০ টাকা। এছাড়া এক কেজি মিষ্টি কুমড়া, পটোল, করলা, কচুরমুখী ও ১০০ গ্রাম কাঁচা মরিচ এবং তিন কেজি পেঁপেসহ ২৫০ টাকা আর একটি লাউ ৫০ টাকাসহ ১০টি পণ্যের দাম ৬৫০ টাকা ধরা হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর খাদ্য ভবনের সামনে কার্যক্রমের উদ্বোধন করেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। এ সময় কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসর) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

রাজধানীর যসেব স্থানে পাওয়া যাবে সবজি : খাদ্য ভবন, মিরপুর-১০, বাসাব, মানিক মিয়া অ্যাভিনিউ, বসিলা, রায়ের বাজার, রাজার বাগ, মুগদা-উত্তর, মুগদা-দক্ষিণ, পলাশি মোড়, হাজারী বাগ, মোহাম্মদপুর, গাবতলী, মহাখালী বাসস্ট্যান্ড, বেগুনবাড়ী, কামরাঙ্গির চর, উত্তরখান, দক্ষিণ খান,রামপুরা ও ঝিগাতলা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এক ডজন ডিমসহ ৬৫০ টাকায় পাওয়া যাবে ১০ পণ্য

সংবাদ প্রকাশের সময় : ০৬:০৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪